নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে র্যাবের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ৩ডাকাত নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
সীতাকুন্ড এএসপি সার্কেল মাহবুবুর রহমান জানান, শনিবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব ফেনী অফিসের একটি টিম টহলে ছিল। নিজামপুর তদন্ত কেন্দ্রের ৫০০গজ সামনে ওয়াহেদপুর এলাকায় হঠাৎ র্যাবের ব্যবহৃত সিভিল মাইক্রোবাসের চাকায় বিশেষ প্রক্রিয়ায় পামচার করে ডাকাতরা। পেছন দিক থেকে গাড়ীর কাচে গুলি করে। এসময় র্যাব সদস্যরা গাড়ি থামিয়ে মহাসড়কে নামলে ডাকাতরা মুখোমুখি গোলাগুলি হয়।
মহাসড়কের পাশ্ববর্তী জমিতে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে অজ্ঞাতনামা ৩ ডাকাত নিহত হয়। র্যাবের টহল টিমের নেতৃত্বে ছিলেন র্যাবের ফেনী ক্যাম্পের এএসপি মোঃ শাহজালাল।
এসময় ডাকাতদের কাছ থেকে ৩টি পিস্তল, ২টি এলজি, ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সীতাকুন্ড এএসপি সার্কেল মাহবুবুর রহমান আরো জানান, মীরসরাই থানা পুলিশ ডাকাতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছেন।

