আরব আমিরাত প্রতিনিধি : তিনি একজন নিভৃতপ্রিয়, প্রচারবিমুখ প্রকৃতিপ্রেমী। ছেলেবেলা থেকে বাড়িতেই দেখেছেন নানা লতাপাতা আর বৃক্ষের সমাহার। প্রজাপতির ডানা মেলা দিনগুলোতে পাথারিয়া পাহাড়ের আরণ্যক নিসর্গে ঘুরে বেড়িয়েছেন তিনি। সেখান থেকেই তার গাছপালার প্রতি প্রবল ভালোবাসা। যে ভালোবাসা আজো টিকে আছে। বয়স হয়ছে তারপরও তাকে প্রকৃতি ডাকে। দেশের ও বিশেদ আনাচে-কানাচে ঘুরে বেড়ান প্রকৃতির অমোঘ টানে। তাকে এক নামে চেনে সবাই। তিনি হলেন- কবি, সাংবাদিক, লেখক, গল্পকার, সাদামনের মানুষ মোহাম্মদ মনির উদ্দিন মান্না । সম্প্রতি তিনি ২৭বছরে বয়সে পর্দাপণ করেছেন। গত ১৭ আগষ্ট ছিল এই কবি ও সাংবাদিকের জন্মদিন। জন্মদিনে এই ব্যক্তিকে নিয়ে রাত ব্যাপী জন্মোৎসবের আয়োজন করে তার সুহৃদরা।
দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, জাতীয় কবিতা মঞ্চ,কবি নজরুল সাহিত্য পরিষদ, আর্দশ বন্ধু ফোরাম, পক্ষিক খবরিকা পাঠক ফোরাম, আরব আমিরাত শাখার ও আমরা সবাই বাংলাদেশি, উদ্যোগে গতকাল বুধবার রাত ১০ আল আইন গ্রীন পদেশে জেবল পার্কে জন্মোৎসবের আয়োজন করা হয়। রাত ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল কবিতা আবৃতি ,গান, নৃত্য, ও সাহিত্য আড্ডা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী বিশিষ্ট কবি ও আবৃতিকার মোহাম্মদ মুনসুর আলী । প্রধান আলোচক ছিলেন দুবাই বিশিষ্ট ব্যবসায়ী ও কবি নজরুল সাহিত্য পরিষদ, আরব আমিরাত শাখার প্রধান উপদেষ্টা, সাহিত্যিক অনুরাগী মোহাম্মদ সাইফুল আলম সাইফ, বিশেষ অথিতি ছিলেন জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত শাখার উপদেষ্টা ও দুবাই ব্যবসায়ী মোহাম্মদ সিরাজুলদৌলা মামুন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ , আরব আমিরাত শাখার সাংগঠিক সম্পাদক নুরুল গনি,জাতিয় কবিতা মঞ্চ,আরব আমিরাত শাখার সহ সভাপতি ও দুবাই ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রিমন ,সাংস্কতিক ব্যাক্তি মোহাম্মদ সোহেল রানা,সাদামনের মানুষ ফরুল ইসলাম তানজিদ, সবাই প্রিয় ওহিদ , আরমান ওমান প্রবাসী ও কবির প্রিয় মানুষ রাজীব, হায়দার আলী, মুহাম্মদ নাজমুল হাসান,মোহাম্মদ ইউসুব। সভাপতিত্ব করেন আমরা সবাই বাংলাদেশি সম্মানিত সভাপতি সরওয়ার উদ্দিন রণি । এর আগে স্বাগত বক্তব্য দেন সমাজ সেবক, শামসুল হক । এই সময় আরো কবি অনেক বন্ধু উপস্থিত ছিলেন।কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না জন্মদিন উপলক্ষে নানা উপহার সামগ্রী প্রদান করা হয়। তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন কবি ইসলাম, সাহিত্যিক ও লেখক আলাফাত, করিম, হোসেন, আতাউর, প্রাবন্ধিক শামসুল হক। প্রতিভা মুৎসুদ্দীসহ আরো অনেকে। প্রতিষ্ঠানগত পর্যায়ে শুভেচ্ছা জানায় আরব আমিরাতে কবি নজরুল সাহিত্য পরিষদের আলম, আরব আমিরাতের দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের বেলাল, পক্ষিক খবরিকা পাঠক ফোরামের রুবেল হুসাইন আমরা সবাই বাংলাদেশি আরমান ও লেখক সাহিন , জসীমউদ্দিন প্রমুখ। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না হাতে।
প্রধান অতিথি কবি ও আবৃতিকার মোহাম্মদ মুনসুর আলী । কবি কবিতার শরীরে রয়েছে বর্তমান সমাজের আলো ও কালো দুই দিকেরই সমান প্রতিফলন। কবি ও সাংবাদিক মনির মান্না দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন কবি ও আবৃতিকার । তিনি বলেন, তিনি তার চোখ দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরেছেন। প্রকৃতিবিষয়ক তার কর্মপরিধি দিয়ে আমাদের সচেতন হতে শেখায়। প্রকৃতিকে ভালোবাসতে শেখায়। তিনি আমাদের প্রেরণার উৎস।
অনুভূতি প্রকাশ করে কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির মান্নত বলেন, আমি আপনাদের ভালোবাসায় অভিভূত। আমার জন্ম দিনের কৃতজ্ঞতা প্রকাশ।
আজ আমার ২৭তম শুভ জন্ম দিন ছিল। অসংখ্য বন্ধু স্বজন কবি সাহিত্যিক সাংবাদিক সহ সকল শুভানুধ্যায়ী জন্ম দিনের অনুষ্টান কে প্রাণবন্ত এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। এবং যারা ফেসবুকে আমাকে শুভেচ্ছার মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন তাদের সবার প্রতি প্রাণ ঢালা ফুলেল ভালবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অবাক চিত্তে সেদিন দেখিয়াছিলাম চারদিক কত সুন্দর কি যে মনোহর অপরূপ ধরাতল কানপেতে শুনেছি পাখির কলকাকলি মৃদু তপ্ত হাওয়ার মাঝে কি যেন শিরন ছিল সুহৃদের ভালবাসায় সিক্ত একটি ক্ষণ জীবনের প্রতি বিনম্র কৃতজ্ঞতা আমি সবার ভালবাসায় বিমুগ্ধ হলাম।আমার জন্ম দিন কে রাঙিয়ে আমার পথ চলা এ শুভালগ্নে আমাকে ধন্য এবং এগিয়ে যাবার স্বপ্ন দেখিয়েছেন।
আমি তাহাদের কাছে চির ঋণী হয়ে থাকলাম।আজকে আমি অঙ্গিকার বদ্ধ সাহিত্য সংস্কৃতির অগ্রযাত্রা কে প্রবাসের মাটিতে আরও বেগবান সৃজনশীল অনবদ্য ছাপ রেখে আমার প্রজন্মের জন্য যেন রেখে যেতে পারি অনুকরণীয় এমন কিছু যার মাধ্যমে মানবতা সামান্যতম হলেও উপকৃত হয়।
সকলের আগামীর সূর্য দোয়ের দিন গুলো হোক অনাবিল সুখি ও সমৃদ্ধি স্নেহ ভালবাসা সহমর্মিতা প্রীতি পুণ্য এক আলোক ময় জীবন।
জীবনের ২৬টি বসন্ত বিদায় নিয়েছে। অনেক পথ পাড়ি দিয়েছি। অনেক কিছু দেখেছি। অনেকের সাথে পরিচিত হয়েছি। অনেকের সাথে অনেক রকম বন্ধনে আবদ্ধ হয়েছি। অনেক মজার সময় পার করেছি। অনেক কষ্টের সময়ও পার করেছি। হরেক রকম ঘটনার সাক্ষী হয়েছি। নিজে থেকে অংশ গ্রহণও করেছি।
গত হওয়া সময়ের সাথে যোগ হচ্ছে আরো একটি বছর। সকলের কাছে সব ভুলের ক্ষমা চাচ্ছি। তারো আগে ক্ষমা চাই মহান রবের কাছে। আজ ও আগামীর দিনগুলো সবাইকে নিয়ে ভাল থাকতে চাই। চাই সুন্দর কিছু মানুষদের সাথে ভালভাবে বেঁচে থাকতে। আমার জন্মদিনে সবার জন্য অনেক অনেক অনেক শুভকামনা রইলো
জীবনের লক্ষ্যে পৌছার জন্য সবার কাছে দোয়া চাই। দোয়া চাই আমার জনমদরদী পিতা-মাতার সুস্থতা ও নেক হায়াতের জন্য।


