Tuesday, July 28Welcome khabarica24 Online

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে প্রচলিত আইনে ব্যবস্থা

home-state-minister_99293

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ লেখালেখি করলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মঙ্গলবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অধীন ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ”ব্লগে বা অন্য কোনো মাধ্যমে লেখালেখির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। দিলে দেশীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।”নিয়ল হত্যাকাণ্ডের ঘটনায় মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট ক্লু রয়েছে। আমরা অনুমান নির্ভর কিছু করতে চাই না। কাউকে গ্রেফতার করতে চাই না। তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমরা ব্যবস্থা নেব।