Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইতে ষোড়ষী প্রতিবন্ধী ধর্ষণ; ধর্ষক শ্রীঘরে

images

 

নিজস্ব প্রতিনিধি ॥ এক ষোড়শী বাক প্রতিবন্ধিকে জোর করে অমানবিক ভাবে ধর্ষন কালে জনতা কর্তৃক হাতে নাতে ধরা পড়ে ধর্ষক এখন শ্রীঘরে।
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৭ নং কাটাছরা ইউনিয়নের বাড়ীয়াখালী গ্রামে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে হাত বেঁধে ধর্ষণের সময় হাতেনাতে ধরা পড়েছে প্রতিবেশী এক মাদ্রাসা ছাত্র যুবক। আটককৃত যুবক ধর্ষক মোঃ রাসেল (২০) কে আদালতে পাঠিয়েছে উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ। নির্যাতিতা ১৬ বছরের বাক্ প্রতিবন্ধী উক্ত কিশোরী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মেয়েটির পিতা স্থানীয় সাংবাদিকদের জানান, মেয়েকে বাড়িতে রেখে প্রতিবেশীর বাড়িতে তিনি ও তার স্ত্রী বিয়ের অনুষ্ঠানে গেলে তার স্ত্রী হঠাৎ খোঁজ নিতে বাড়িতে গিয়ে দেখতে পান মেয়ের হাত বেঁধে লম্পট মোঃ রাসেল সুযোগ পেয়ে আমার প্রতিবন্ধী মেয়ের উপর পাশবিক অত্যাচার চালাচ্ছে। মা আগে আসেপাশের লোকজনকে খবর দিয়ে ডেকে আনলে এক পর্যায়ে লোকজনের উপস্থিতি টের পেয়ে যুবকটি দৌড়ে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন ধাওয়া করে তাকে ধরে ফেলে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ধর্ষিতার পিতা জানান আমি এর দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি।
মেয়েটির পিতা আরো জানান, ছোটবেলায় ডায়াবেটিক রোগে ভুগে তার মেয়ের হাত বা পা কিছুটা বেঁকে গেছে। এছাড়া, সে ঠিকমত কথা বলতে পারেনা।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র নাথ জানান, আটককৃত অভিযুক্ত একই গ্রামের আলা উদ্দিনের পুত্র মাদ্রাসা ছাত্র মোঃ রাসেল (১৮) কে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, রবিবার রাতেই ধর্ষককে জনতা ধরার পর সকলে ধরে এনে তার বিরুদ্ধে রবিবার রাত আড়াইটা বাজে মেয়েটির পিতা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা নং-১৮, তাং ১৯-৭-১৫ইং রুজু করা করেছে।