Tuesday, July 28Welcome khabarica24 Online

লতিফ সিদ্দিকীর মুক্তির দিন থেকেই হরতাল

file

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকী যেদিন কারাগার থেকে মুক্তি পাবে, সেদিন থেকেই সারা দেশে লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম কাসেমী।লতিফ সিদ্দিকীকে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার প্রতিবাদে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।এর আগে, শহরের টিএ রোড থেকে দুপুর দেড়টায় বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের নেতা মাওলানা রুমন হাবিবী, মুফতি আবদুল ওয়াহাব, মাওলানা আবদুল হক প্রমুখ।