আগামী ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী আরও বলেন, ওই দিন সকাল ১০টায় পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।এবছর আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে এক লাখ ১০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

