Sunday, October 25Welcome khabarica24 Online

নির্বাচন সুষ্ঠু হয়েছে : সিইসি

image_215892.cec_2

তিন সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, গত দুদিনে ও আজকে অনেক অভিযোগ পেয়েছি এবং সেগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আমাদের পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী আপনারা (মিডিয়া) যেতে পারবেন। গোপন স্থান (যেখানে সিল মারেন ভোটাররা) ছাড়া অন্যত্র সব জায়গায়ই আপনারা যেতে পারবেন। তবে অনেক লোক এক সঙ্গে যেতে পারবে না।নির্বাচনে মিডিয়াকর্মীদের বিভিন্নভাবে বাধা ও হয়রানি করা হয়েছে এমন অভিযোগের বিষয়ে কাজী রকিবউদ্দীন বলেন, কারা আপনাদের বাধা দিয়েছে। তাদের নাম বা পরিচয় দেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।নির্বাচনে ভোট জালিয়াতিসহ বিভিন্ন ঘটনার পরও কেন সেনাবাহিনী নামানো হল না এমন প্রশ্নে তিনি বলেন, যদি সেখানে দায়িত্ব পালনে নিয়োজিত থাকেন তারা যদি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কেমনমাত্র তখনই সেনাবাহিনীকে ডাকা হবে।শান্তির কথা হচ্ছে মানুষ ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।