Friday, September 11Welcome khabarica24 Online

পরীক্ষা পেছাতে শিক্ষা মন্ত্রণালয়কে ইসির চিঠি

1427185819_248361
আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে আগামী ২৬ থেকে ২৯ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিতব্য সব পাবলিক পরীক্ষা স্থগিত করার জন্য বলা হয়েছে।রোববার এ চিঠি দেয়া হয় বলে ইসি সচিবালয়ের উপসচিব শামসুল আলম নিশ্চিত করেছন।তিনি জানান, ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, তা পেছানোর জন্য চিঠিতে বলা হয়েছে। আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় তিন সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, সে জন্য শিক্ষা মন্ত্রণালয়কে এ চিঠি দেয়া হয়েছে।সামসুল আলম বলেন, নির্বাচনে ভোট গ্রহণের জন্য স্কুল-কলেজেগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এতে শ্রেণিকক্ষ অগোছালো থাকে। তাই ভোটের পরের দিন পরীক্ষা থাকলে পরীক্ষার্থীদের জন্য সমস্যা হতে পারে। এছাড়া ভোটের আগে কমপক্ষে দু’দিন শ্রেণিকক্ষ খালি লাগবে। এ জন্য ২৬ থেকে ২৯ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিতব্য সব পাবলিক পরীক্ষা স্থগিত করার জন্য বলা হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়েরে দ্বিতীয় বর্ষের রুটিন অনুযায়ী ২৯ এপ্রিল ২৬টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।