Sunday, October 25Welcome khabarica24 Online

আজ থেকে রাতেও দূর পাল্লার বাস চলবে

image_197838.bus-terminal

রাতেও দূরপাল্লার বাস চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ। তিনি বলেছেন, মালিকদের চাহিদার বিষয়টি জানানোর পর সরকার সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দেওয়ায় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠকে অংশ নেন।নৌমন্ত্রী শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনেরও সভাপতি। আর জাতীয় পার্টির নেতা রাঙ্গা আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে।গত ৯ ফেব্রুয়ারি পরিবহন মালিকদের সঙ্গে এক বৈঠকের পর রাত ৯টার পর মহাসড়কে বাস না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কামাল।