Sunday, October 25Welcome khabarica24 Online

ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ

dmp_logo_199986

 

বিএনপি আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আজ রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটান এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। রোববার এক প্রেসবিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার এ নির্দেশ জারি করেছে।এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে সব ধরনের মানব বন্ধন, সভা, সমাবেশ এমনকি এক সাথে কোন স্থানে অধিক সংখ্যক জমায়েতের ওপরও নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। উল্লেখ, সোমবার ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। একইস্থানে আ’লীগ সমাবেশ ডাকার পর রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।উল্লেখ্য গত বছর ২৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন ঘোষিত সাদা পতাকা নিয়ে অবস্থান কর্মষূচির দিন পুলিশ ঢাকা সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছিল