Sunday, October 25Welcome khabarica24 Online

সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: তোফায়েল

tafail-1420248201_53990

 

দেশে মধ্যবর্তী নির্বাচন ও সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা রিপোটার্স ইউনিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ২০১৯ সালে। এর আগে কোনো সংলাপ এবং নির্বাচনের সুযোগ সেই। আর কোনো সম্ভাবনাও নেই। তাছাড়া, দেশে এখন কী এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে নির্বাচন দিতে।