
নিজস্ব প্রতিনিধি :: স্মৃতি পটে আাঁকা স্মরণীয় যেন চট্টগ্রাম ক্লাবে হৃদয়ে ৯০(এস এস সি৯০)এর আনন্দঘন পুনর্মিলনী ‘গালা নাইট’ শিরোনামে এসএসসি ৯০ ব্যাচের সেই বর্ণাঢ্য পুনর্মিলনী । ২৫ ডিসেম্বর বৃহস্প্রতিবার চট্টগ্রাম ক্লাবে পুল সাইডে দুপুর ২থেকে রাত অবধি অনুষ্ঠিত হয়েছে। দুপুর আড়াইটায় সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আহব্বায়ক মোহাম্মদ জাফরের সভাপতিত্বে, এডমিন শহিদ উল্লাহ ও সাবিনা ইয়াসমিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসি পারভেজ আহমেদ ও দিলরুবা খানম ছুটি। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, কক্সবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী , চাঁদপুর সহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সহস্র প্রায় ৯০ ব্যাচের বন্ধুরা সমবেত হয়। অনুষ্ঠানে ৯০ ব্যাচের বন্ধুগনের উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিগন যথাক্রমে চট্টগ্রাম ক্লাবের সহ সভাপতি আল সাদাত দোভাস, উপদেষ্টা মো: পারভেজ আহমেদ, এডভোকেট নুরুল আলম, ব্যাংকার মোঃ মেহরাব হোসেন খান, আকতার আহমেদ সহ আয়োজক এস এম কামরুল হাসান শিপন, মাকসুদুর রহমান চৌধুরী, অপু চক্রবর্তী, হাজী কামাল, মো: বদিউল আলম, মাহবুব আজাদ, মোঃ হোসেন, মোঃ নাজের, এম এ হামিদ সহ ৯০ উল্লেখযোগ্য অতিথি বন্ধু যথাক্রমে শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন, কামরুল হাসান এফসিএ, কর্ণেল তাহের, আরো উপস্থিত ছিল, মোহাম্মদ আলাউদ্দিন, মেহরাজ উদ্দিন, দিদার নুর, শাহাবউদ্দিন চৌধুরী, তাজুল, প্রিয়তোষ প্রমুখ।
এডভোকেট নুরুল আলমের তত্বাবধানে সংগীতানুষ্ঠানে একে গান পরিবেশন করেন বদরুল হাসান, জিকো মার্মা, প্রিয়াংকা বড়ুয়া, রানা আহমেদ, মিতুল হক, মাহবুব আজাদ, বদিউল আলম, চামেলী রহমান প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কবি ও সাংবাদিক মাহবুব পলাশ প্রমুখ ৯০ ব্যাচের বন্ধুরা। উৎসবমুখর আয়োজনে বন্ধুদের স্মৃতিচারন, শুভেচ্ছা বিনিময়, রকমারি চায়ের আড্ডা রাতের খাবারের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

