Thursday, February 26Welcome khabarica24 Online

স্বপ্নের খৈয়াছড়া’র সভাপতি জাহেদ, সম্পাদক জনি।

ইব্রাহিম বাদশা –  “আশার আলো ছড়াই, সেবায় সবাইকে জড়াই”—এই স্লোগানকে ধারণ করে গঠিত হলো চট্টগ্রামের মীরসরাই উপজেলার স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন স্বপ্নের খৈয়াছড়া’র প্রথম পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ (২০২৫-২০২৬)। শনিবার (৫ এপ্রিল) খৈয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব খৈয়াছড়ার ভেন্ডার পাড়ায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য এই ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়। সভায় মোঃ জাহেদ সভাপতি এবং নুর আহমেদ জনিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। কমিটি প্রধান উপদেষ্টা জনাব একরামুল হক এবং উপদেষ্টা সচিব জনাব ওমর ফারুক এর যৌথ স্বাক্ষরে উক্ত কমিটি অনুমোদিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ নুর উদ্দিন, মোঃ ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন সজিব, যুগ্ম সাংগঠনিক সম্পদক মোঃ শাহরুখ ইসলাম,অর্থ সম্পাদক মোঃ নুর ইসলাম রিপন, সহ-অর্থ সম্পাদক রিয়াদ হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন,আইন বিষয়ক সম্পাদক কামরুল হোসেন,স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরিফ উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ জাকারিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতেখার চৌধুরী, পরিবেশ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সরওয়ার উদ্দিন মুন্না, কার্যনির্বাহী সদস্য নবী আহমেদ রনি ও দিদার হোসেন। সংগঠনটি স্থানীয় যুবসমাজের উদ্যোগে গড়ে ওঠা একটি মানবিক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ার উন্নয়নসহ সামগ্রিকভাবে মানবকল্যাণে কাজ করা।
কমিটির সভাপতি মোঃ জাহেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন নেতৃত্বে সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে আরও গঠনমূলক কার্যক্রমে ভূমিকা রাখবে।” সাধারণ সম্পাদক নুর আহমেদ বলেন, “সংগঠনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এই পরিষদ এলাকার সার্বিক উন্নয়নেল্লেখযোগ্য অবদান রাখবে।”
উপদেষ্টা পরিষদ নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে সমাজসেবায় বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। স্বপ্নের খৈয়াছড়া এর এই নতুন যাত্রা এলাকায় মানবিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে প্রত্যাশা করছেন।