Thursday, February 26Welcome khabarica24 Online

সোনালী ব্যাংক পিএলসি নিজামপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা

 

হারাধন চক্রবর্তি :: মীরসরাই উপজেলার নিজামপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে নতুন বছরে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্প্রতি শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখার নতুন গ্রাহক বৃদ্ধি, খেলাপি ঋন আদায়, নতুন ঋণ বিতরন ও বৈদেশিক রেমিট্যান্স আহরন সংক্রান্ত বিশেষ কর্মসূচী বিষয়ে এবং শাখার নতুন প্রোডাক্ট ইসলামী ব্যাংকিং উইন্ডো এর বিষয়ে আলোচনা করা হয়।
শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: সাজ্জাদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি মীরসরাই শাখার সম্মানিত ম্যানেজার ( সিনিয়র প্রিন্সিপাল অফিসার) জনাব মো: বেলাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সম্মানীত ম্যানেজার ( প্রিন্সিপাল অফিসার) জনাব মো: সবুজ আলম ও সোনালী ব্যাংক পিএলসি, মীরসরাই শিল্প নগর শাখার ম্যানেজার জনাব সুমন চন্দ্র দাস( প্রিন্সিপাল অফিসার) । উক্ত সভায় ম্যানজার জনাব মো: সাজ্জাদুল ইসলাম প্রিন্সিপাল অফিসার হতে সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং জনাব মো: মোশারফ হোসেন অফিসার হতে সিনিয়র অফিসার পদে পদোন্নতি হওয়ায় সম্মাননা প্রদান করা হয়। সভায় সকল কর্মকতা ও সকল শ্রেনীর গ্রাহকগন উপস্থিত ছিলেন এবং উপস্থিত গ্রাহকদের নতুন বছরের শুভেচ্ছা সহ ক্যালেন্ডার প্রদান করা হয়।গ্রাহকগন তাদের বক্তব্যে সোনালী ব্যাংকের প্রতি তাদের আস্থার বিষয়টি তুলে ধরেন এবং সবাই ব্যাংকে সফলতা কামনা করে।