Friday, September 11Welcome khabarica24 Online

শুভ সকাল : সোনা মিয়া

আজকের এই সকালটা আবার ঘুরে আসুক,
পৃথিবীর যত মসিবত সব ধুয়ে মুছে যাক,
আবার যেন আলোকিত হয় পৃথিবী,
আবার যেন মানুষ ফিরে পায় তার সেই প্রশান্তি
আবার উদ্দাম গতিতে চলতে পারি যেন মোরা সবাই।
পৃথিবী তুমি মোদের শান্তি দাও,
তোমার বুকে মোদের নিঃশ্বাস নেয়ার পরিবেশ দাও।
পৃথিবীর মানুষ তোমরা এবার বুঝে নাও
কেন করছে পৃথিবী এই আচরণ !
আমাদের নানান অশোভন আচরনের
জবাব দিচ্ছে আজ এই পৃথিবী ও প্রকৃতি
মোরা যেন একটা শান্ত পৃথিবী পাই, প্রকৃতিকে ও শান্ত রাখি
আসুন আমরা স্রষ্ঠার কাছে শুধু সবার শান্তি প্রার্থনা করি । ।