Wednesday, February 25Welcome khabarica24 Online

শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি-২০২৬ পালন

প্রেস বিজ্ঞপ্তি ::  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। মীরসরাই শাখার উদ্যোগে ৯ ফেব্রুয়ারি সোমবার মীরসরাই মান্দারবাড়িয়া শাহ ওলীয়া বালিকা দাখিল মাদ্রাসা ও মীরসরাই দারুল কুরআন মাদ্রাসার শতাধিক ছাত্রছাত্রীর মাঝে কম্বল বিতরণ করেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল আলম ও মীরসরাই শাখা উপ-ব্যবস্থাপক মো. জিয়াউল হক জিল্লু। এ সময় মাদ্রাসার সুপার মোহাম্মদ নুরুন নবী ও মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এর আগে পহেলা ফেব্রুয়ারি সকালে মীরসরাই উপজেলার পূর্ব পোলমোগরা আয়েশা আলী নুরিয়া হাফেজিয়া মাদ্রাসার শতাধিক ছাত্র ও এলাকার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সমাজসেবী হাসান শহীদ সরোয়ারদী আবেদ ও মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া শাখায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এলাকার হতদরিদ্রদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।