
নিজস্ব প্রতিনিধি ::
লায়ন্স ক্লাব অফ চিটাগাং সেন্ট্রাল শাপলা’র উদ্যোগে ২৪ ডিসেম্বর, বৃহস্প্রতিবার সিএলএফ ভবনে সম্পন্ন হলো দুস্থ ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ । ৩১৫-বি৪ , চট্টগ্রাম এর উদ্যোগে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ পিএমজেএফ। আরো উপস্থিত ছিলেন ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, প্রাক্তন সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী,আরসি হেড কোয়ার্টার লায়ন হুমায়ন কবির, আরসি হেড কোয়ার্টার লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান ,আরসি হেড কোয়ার্টার লায়ন তারেক কামাল, আরসি এবং সেন্ট্রাল শাপলা অর্গানাইজার লায়ন সোহেলা রহমান মাহমুদ, জোন লায়ন শারমিন সুলতানা মৌ, সেন্ট্রাল শাপলা প্রেসিডেন্ট লায়ন রওশন আকতার, আইপিপি লায়ন শিরিন আকতার আফরোজ, সেক্রেটারি লায়ন লিপি বড়ুয়া, ট্রেজারার লায়ন আরজুমান আরজু ,লায়ন ব্যাংকার নওশীন রওশন প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক কম্বল বিতরণ করা হয় । সেন্ট্রাল শাপলা’র সাথে সার্বিক সহযোগিতা করে কৃতজ্ঞ করেছেন চুরাশিয়ান বন্ধু আড্ডা-চট্টগ্রাম ।
