Wednesday, February 25Welcome khabarica24 Online

রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে একুশের আলোচনা, ইফতার ও জন্মদিনে কবি সম্মাননা

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই পৌরসভার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে মহান একুশের আলোচনা, ইফতার মাহফিল ও কবির জন্মদিন উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
শনিবার ( ২১ ফেব্রুয়ারী ) বিকাল ৪টা থেকে ৫২’র ভাষা আন্দোলন ও মহান একুশের তাৎপর্য এবং আজকের প্রেক্ষাপটে ভাষার স্বাধীনতার উপলব্দি নিয়ে পাঠাগার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে সাংবাদিক নাছির উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রাবন্ধিক প্রফেসর নুরুল আফছার ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাষ্টার হোছাইন সবুজ, মাষ্টার জিনাত সুলতানা ফেরদৌস, ডা: সালাউদ্দিন খাঁন, সাংবাদিক রাজিব মজুমদার, লেখক নাছির উদ্দিন ভূঞা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কবি তাছলিমা চৌধুরী সুরভী, সাংবাদিক জাবেদ হোসাইন, সানোয়ার ইসলাম রনি, ইব্রাহিম মাহমুদ, রশিদুল হাসান, তাকিবুর রহমান, তানজিল আরা তানজু, তাবিবুর রহমান প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত ও ইফতার শেষে মীরসরাই উপজেলার অন্যতম সাংস্কৃতিক সেবক ও গুণীজন রণজিত ধর এর ৭২ তম জন্মদিন এর কেক কাটা হয়। তাঁকে ‘সাদা মনের মানুষ’ হিসেবে স্মারক উত্তরীয় পরিয়ে উপস্থিত সকলে একে একে ফুলেল শুভেচ্ছা জানান। সবশেষে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সকল অতিথিবৃন্দ রনজিত ধরের দীর্ঘায়ু ও সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করেন।