Thursday, February 26Welcome khabarica24 Online

রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে শিশু কিশোরদের ২য় ছড়ার আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:: কোমলমতি শিশুদের মায়াভরা আলতো নির্মল কন্ঠে ‘আতা গাছে তোতা পাখি ’, ‌‌’আমপাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া’ মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি’ ’ আমার বাড়ি যাইও বন্ধু বসদেব পিড়ে’ শুনে সত্যিই বিমোহিত উপস্থিত সকলে। পল্লী কবি জসিম উদ্দিন, জীবনানন্দ দাস, সুফিয়া কামাল, সত্যেন্দনাথ দত্ত সহ কিংবদন্তি কবিগনের হরেক রকম কবিতা আর দেশের গানে অনন্য সৃষ্টির স্বাদে জমে উঠেছে মীরসরাইয়ের ছড়ার উঠোন।
উপজেলার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে অনুষ্টিত হয় শিশু কিশোরদের জন্য আয়োজিত ২য় ছড়ার আসর। কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে ও তানজিল আরা তানজু’র সঞ্চালনায় উক্ত ছড়ার আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সঙ্গীত শিল্পী প্রফেসর আক্তারুজ্বামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনষ্টিটিউট অব লেবার ষ্টাডিজ এর প্রশাসনিক কর্মকর্তা চৌধুরী বোরহান উদ্দিন, কবি ও লেখক তাছলিমা চৌধুরী সুরভী, নির্বাচিত অতিথি পাঠাগারের নিয়মিত পাঠক প্রিন্স নাথ ও অর্নব চৌধুরী। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহিম মাহমুদ, তাকিবুর রহমান ও রশিদুল হাসান। অনুষ্ঠানে ছড়া পাঠ করে শোনায় যথাক্রমে নীরুপমা, আইভি মজুমদার, লুবান, সুহান, তাহিয়া, অর্ক, অনুপমা, বহ্রি সেন, সৃষ্টি রানী নাথ, পৃথিকা রাণী দেবী, তানহা, আরাফ, দীপ্ত, রায়হান, অবির, আহির ও আলীফা। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর আক্তারুজ্বামান বলেন শিশু কিশোরদের জন্য এমন আয়োজন অবশ্যই শিক্ষনীয়, যা তাদের আগামীদিনের জন্য সৃজনশীল মাইলফলক বলে আখ্যায়িত করেন। তিনি তাঁর বক্তব্য শেষে গেয়ে শোনান ‘পদ্ম পাতার পানি নয় দিন যাপনের গ্লানি নয়–’ ‘আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে’ । অতিথি মিনা গেয়ে শোনায় ‘ পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই’। রশিদুল হাসান গেয়ে শোনায় ‘লাজুক লাজুক চোখে চায় আকাশ পড়েছে নীল সাজ’। সব শেষে অনুষ্ঠানের সভাপতি মাহবুব পলাশ আবৃত্তি করে শোনান পল্লী কবি জসীম উদ্দিনের ‘তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়’ ।