Friday, September 11Welcome khabarica24 Online

যদি হতাম : নদীয়া জারা

যদি পাখি হতাম
কিচিরমিচির আওয়াজে
ঘুম ভাঙাতাম,
যদি সূর্য হতাম
আলোয় ভরিয়ে দিতাম,
যদি বাতাস হতাম
গান শুনিয়ে যেতাম
কানে কানে।
কিনতু আমি মানুষ…
আমার ভালোবাসা..
হেমন্তের নতুন ধানে
আমার ভালোবাসা,
ঐ সবুজ প্রান্তরে
আমার ভালোবাসা,
কচুরীপানার বেগুনি রঙে
আমার ভালোবাসা,
তোমার সকল কবিতায়
আমার ভালোবাসা।