Wednesday, February 25Welcome khabarica24 Online

মীরসরাই এস রহমানে অগ্নিকান্ড বর্জ্রপাত ও পাহাড়ধ্বসে শিশু কিশোরদের কর্মশালা


নিজস্ব প্রতিনিধি ::
শিশু কিশোর শিক্ষার্থীদের অগ্নি নির্বাপন পদ্ধতি সচেতন করতে এক মহড়া ও প্রশিক্ষন বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ) মীরসরাই পৌরসভার এস রহমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । এস ও এস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রাম এর উদ্যোগে ফায়ার সার্ভিস কর্মীগন হাতে কলমে শিক্ষার্থী ও শিশু কিশোর কিশোরীদের উক্ত প্রশিক্ষণ প্রদান করেন । এস রহমান আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হোসাইন এর সভাপতিত্বে উক্ত মহড়ায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার, প্রশিক্ষন প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মীরসরাই ইউনিটের কর্মকর্তা জনাব সাইদুল ইসলাম, এস ও এস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রাম এর প্রোগ্রাম অফিসার মুজিবুুল হক ও ফায়ার সার্ভিস কর্মীগন । প্রশিক্ষন কর্মশালায় কমিউনিটি পর্যায়ে শিশু ও পরিবারদেরকে সচেতন করতে এমন উদ্যোগ নেয়া হয়। প্রশিক্ষনকালে ভূমিকম্প, পাহাড়ধস, বজ্রপাত অগ্নি কান্ডের সময় করনীয় বিষয় গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়।