
বিশেষ প্রতিনিধি- চট্টগ্রামের মীরসরাইয়ে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (১৩ই নভেম্বর, বৃহস্পতিবার) মীরসরাই স্টেডিয়ামে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিমের যৌথ সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

এসময় মীরসরাই পৌর যুবদলের সাবেক আহবায়ক কামরুল হাসানের নেতৃত্বে প্রায় ৩০০ জনের বেশি নেতাকর্মী নিয়ে এক বিশাল মিছিল সমাবেশস্থলে যোগ দেয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, ড. কামাল উদ্দিন, নুর হোসেন চেয়ারম্যান, সালাহ উদ্দিন চেয়ারম্যান, সরওয়ার উদ্দিন সেলিম, ওমর শরিফ, মাঈন উদ্দিন মাহমুদ, মহি উদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, সোহাগ, জাহেদ হাসান, ছাত্রদল নেতা ফরহাদ হোসেন , সরওয়ার হোসেন রুবেল,মাসুম বিল্লাহ, নাইম সরকার, ইঞ্জামামুল হক,নাজিম উদ্দিন প্রমুখ।

বক্তারা সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ ও জাতিকে মুক্ত করার কথা বলেন। তারা আরও আহ্বান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও জাতির স্বার্থে সারাদেশে ধানের শীষ প্রতীকের প্রার্থীদেরকে নির্বাচিত করতে, এবং মীরসরাইয়ের আন্দোলন-সংগ্রামে জনগণের পাশে থাকা নুরুল আমিন চেয়ারম্যানকে ভোট দেওয়ার জন্য
