Thursday, February 26Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বিএনপি নেতাকর্মীদের ঈদ উপহার সামগ্রী প্রদান

বিশেষ প্রতিনিধি-  সোমবার (৯ জুন) সকালে মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভা বিএনপির নেতাকর্মীদের হাতে উপহার তুলে দেন৷ মীরসরাই উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জিয়াদ আমিন খানের আয়োজনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়৷

আয়োজিত অনুষ্ঠানে মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে ও মীরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান লিটন এবং আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা।

মীরসরাই উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জিহাদ আমিন খান বলেন, “তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা আমাদের জন্য নতুন আলোর দিশা। এই ৩১ দফা শুধু বিএনপির কর্মসূচি নয়, এটি গোটা জাতির গণতান্ত্রিক মুক্তির ইশতেহার। তারেক রহমান আজ রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব কাঁধে নিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা বাহিনীর দমন-পীড়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি আজও গণতন্ত্রের প্রতীক হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে হলে জাতীয়তাবাদী দলকে সর্বদা মাঠে থাকতে হবে।”

অনুষ্ঠান শেষে পৌরসভা ও ইউনিয়ন নেতৃবৃন্দের হাতে নেতাকর্মীদের ঈদ উপহার তুলেদেন অতিথি বৃন্দ।