
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই পৌরসদরের বুক চিরে বয়ে যাওয়া ফটিকছড়ি সংযোগ সড়কের পূর্ব গোভানিয়া লোহার সেতুটি ধ্বসে পড়ার খবর প্রকাশের পর দ্রুততম সময়ে রবিবার ( ২২ জুন) সকাল ১১টা থেকে রিপেয়ারিং সরঞ্জাম নিয়ে আসে সওজ কর্মীরা। দুপুরের মধ্যে চট্টগ্রাম থেকে ক্রেং ও নিয়ে আসে সড়ক বিভাগ। অবশেষে বিকেলের মধ্যেই ধ্বসে যাওয়া অংশ তুলে দুপাশে রেলিং সংযোজন এর মাধ্যমে রিপেয়ারিং কাজ চলমান থাকে।
এই বিষয়ে উক্ত সংস্কার কার্যক্রম স্থানে দায়িত্বরত সওজ এর আঞ্চলিক প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন আজকের মধ্যেই আমরা চলাচল শুরু করার চেষ্টা করছি। তবে দুপাশের্^র রেলিং স্থাপন, সরে যাওয়া অংশে মাটি ও কংক্রিট বসানো এবং সম্পূর্ণ রুপে টেকসই অবস্থান নিশ্চিত করতে সোমবার সকাল নাগাদ লাগতে পারে। তিনি বলেন আবহাওয়া অনুকুল থাকলে আমরা দ্রুততম সময়েই পুরো রিপেয়ারিং কাজ সম্পন্ন করে ফেলবো। দায়িত্বরত প্রকৌশলী আরো বলেন ক্রেং নিয়ে আসতে একটু সময় লেগেছে মাত্র, নয়তো আজ দিনের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যেত। এদিকে স্থানীয় জনৈক এলাকাবাসী আবু সাঈদ ভূঞা বলেন ব্রীজটি ধ্বসে যাওয়ায় এলাকার মানুষ সহ এই রুটে চলাচলকারী সকলে যথেষ্ট দূর্ভোগের মধ্যেই পড়েছিল। সওজ দ্রুততম সময়ে ব্রীজটি সংস্কার করায় এলাকাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি।
