
বিশেষ প্রতিনিধি- শনিবার (৮ ফেব্রুয়ারী) মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের প্রতিনিধি মোস্তাক উদ্দিনের নেতৃত্বে এবং ২নং হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক, বর্তমান কুয়েত মহানগর বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফের সার্বিক সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাইউপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন ,হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইইয়া, হিঙ্গুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবলু
উক্ত শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি ছাত্রদলের নেতাকর্মীদের প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয়। বক্তারা শিক্ষার্থীদের শিক্ষা ও রাজনৈতিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
