খবরিকা ২৪ ডেক্স ঃ মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারস্থ মদিনা জুয়েলার্স নামক স্বর্নের দোকানে দিন দুপুরে অভিনব কায়দায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকের বর্ননা মতে জানা যায়, গতকাল শুক্রবার (৬ ই ডিসেম্বর) দুপুর একটার সময় বারইয়ারহাট পৌরসভার মসজিদ গলিতে অবস্থিত মদিনা জুয়েলার্সের দোকানের মালিক রফিকুল ইসলাম (৫০), দোকানের কর্মচারী জিয়াউল হক (২৮), দাউদ (২৫), দোকানের ষাটারে তালা লাগিয়ে পার্শ্বভর্তি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করতে যায়। এসময় দোকানের দায়িত্বে অন্য কর্মচারী বিজয় (২৮) কে রেখে যায়। নামাজ শেষ করে দোকানের কর্মচারী জিয়াউল হক ষাটারের তালা খুলতে গেলে দেখে কে, বা কারা তালা লাগানো অবস্থায় প্রথম ষাটারের নীচের অংশে কোন কিছু দিয়ে বাঁকা করে রেখেছে। এই অবস্থা দেখে দোকানের মালিক রফিকুল ইসলামকে বিষয়টি অবগত করলে তিনি সহ তালা খুলে দেখেন দোকানের পশ্চিম তাকের দক্ষিন দিক থেকে সাজনো সৌকেইচের একাংশ খালি হয়ে গেছে। তখন দোকান চুরি হয়েছে নিশ্চিত হয়ে জোরারগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দোকানের সবাইকে জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। এসময় চুরির ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দোকানের কর্মচারী, বিজয় (২৮), জিয়াউল হক (২৮), ও দাউদ (২৫), কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। স্বর্ন কত ভরি চুরি হয়েছে জানতে চাইলে দোকানের মালিক রফিকুল ইসলাম জানান, প্রায় ১১৯ (একশত ঊনিশ) ভরি স্বর্ন চুরি হয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০,০০০০/ (পঞ্চাশ লক্ষ) টাকা। এব্যপারে জানতে চাইলে জোরারগঞ্জ থানার এস আই আলমগীর হোসেন জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং দেখতে পাই দোকানের একটি ষাটর বাঁকা হয়ে রয়েছে। দোকানের মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছি এবং চুরির কিছু আলামত সংগ্রহ করেছি। দোকানের মালিকের বর্ননামতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দোকানের তিনজন কর্মচারীকে থানায় নিয়ে এসেছি। কত ভরি স্বর্ন চুির হয়েছে জানতে চাইলে তিনি বলেন এব্যপারে দোকানের মালিক কিছু জানায়নি। বর্তমানে এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দোকানের মালিক।

