Thursday, February 26Welcome khabarica24 Online

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মীরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ।

নিজস্ব প্রতিনিধি-  ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল বাহিনী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত হামলা, গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে চট্টগ্রামের মীরসরাইয়ে বিশাল বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াতে ইসালামী বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিকল্প জাতিসংঘ প্রতিষ্ঠিত করে ইজরাইলের শাস্তি দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমির আলা উদ্দিন শিকদার।
সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর শুরু হওয়া বিক্ষোভ মিছিলে মীরসরাইয়ে বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার মুসল্লি সমবেত হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাড়কের লতিফিয়া গেইট থেকে শুরু হয়ে মীরসরাই পৌরবাজার প্রদক্ষিণ করে ফুট ওভার ব্রিজের নিকট সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।

পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, মীরসরাই উপজেলা জামায়াতে আমির নুরুল কবির, মীরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন।

সমাবেশে আলাউদ্দিন শিকদার বলেন, ইহুদিবাদি সন্ত্রাসী ইজরাইলিরা ইতিহাসের জঘন্যতম হত্যাজজ্ঞ চালাচ্ছে ইসলামী দেশ মুসলিমদের কলিজার টুকরো বাইতুল মুকাদ্দাসের দেশ ফিলিস্তিনে। তাদের আগ্রাসী ধ্বংসাত্মক বোমার আঘাতে ফিলিস্তিনি শিশুদের শরির ছিন্ন ভিন্ন হয়ে আকাশে ধূলাবালির সাথে উঠছে। ফিলিস্তিনের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মুসলিমদের শরীরের ছিন্নভিন্ন টুকরো। আমরা এই ইহুদিবাদি ইসরাইলি বর্বরতার উচিত জবাব চাই জাতিসংঘের কাছে। জাতিসংঘ ইসরাইলি বর্বরতার জবাব দিতে ব্যর্থ হয়েছে। মুসলিম বিশ্বকে বলতে চাই প্রয়োজনে বিকল্প জাতিসংঘ গড়ে তোলা হোক। বিকল্প জাতিসংঘ গড়ে তুলে তার মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক।

এর আগে সোমবার সকাল থেকে বারৈয়ারহাটে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন সংগঠন।