Thursday, February 26Welcome khabarica24 Online

প্রজন্ম মীরসরাইয়ের বিরুদ্ধে অপপ্রচার, সংগঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

ইব্রাহিম বাদশা-  সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিরসরাইয়ের অনিয়ম-দূর্নীতি ও মিরসরাই নিউজ ডেস্ক নামের ফেসবুক পেইজে প্রকাশিত একটি লেখা প্রজন্ম মীরসরাইকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার এবং বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। প্রজন্ম মীরসরাই এই লেখার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদী বিবৃতি প্রকাশ করেছে।

সংগঠনটির সভাপতি রহিম উদ্দিন জানান, প্রজন্ম মীরসরাই একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। আমরা শিক্ষাবৃত্তি, মানবিক কার্যক্রম ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত। সম্প্রতি প্রকাশিত লেখার প্রতিটি অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। আমরা সত্যের পক্ষে, বিভ্রান্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান রাখি এবং আমাদের সুনাম রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রজন্ম মীরসরাইয়ের কার্যক্রম কোনো রাজনৈতিক প্রভাব বা চাপের ভিত্তিতে পরিচালিত হয় না। হলপরিদর্শন, বৃত্তি পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম স্বচ্ছ ও নিয়মমাফিক পরিচালিত হয়। সংগঠনের অতীত নেতৃত্ব বা সদস্যদের রাজনৈতিক পরিচয় নিয়ে করা অভিযোগও মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংগঠনের সাধারণ সম্পাদক সাহেদ নুর বলেন, অসত্য তথ্য ছড়িয়ে কোনো সামাজিক সংগঠনকে রাজনৈতিকভাবে হেয় করা দায়িত্বহীনতা। সংশ্লিষ্ট লেখককে দ্রুত ক্ষমা প্রার্থনা করতে হবে। না হলে আমরা আইনানুগ পদক্ষেপ নেওয়ার সব অধিকার সংরক্ষণ করি।

প্রজন্ম মীরসরাই আজও শিক্ষার্থীদের উন্নয়ন, সামাজিক সহায়তা এবং মানবিক কর্মকাণ্ডে নিবেদিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও সত্যের পক্ষে দাঁড়াবে।