
প্রেস বিজ্ঞপ্তি :: মীরসরাই সদরস্থ পাইলট স্কুল মার্কেটের ট্রাভেল পার্সনালিটি ও ব্যবসায়ী নেতা শহিদ উল্লা এর কন্যা সাবরিনা আক্তার নওরিন এবার ৮ম শ্রেণী থেকে মেধাবৃত্তি লাভ করেছে। উপজেলার সামাজিক সংগঠন ’প্রজন্ম মিরসরাই’ আয়োজিত উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় নওরিন টেলেন্টপুলে বৃত্তি লাভ করায় স্বজন শুভানুধ্যায়ী সকলে তার উজ্বল আগামীদিনের জন্য সকলের দোয়া কামনা করেন। নওরীনের মা জুলেখা বেগম ও বাবা শহিদুল্লাহ জানান আমাদের কন্যা বড় হয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে চায়। তাই আগামীদিনে আরো ফলাফলের জন্য সকলের দোয়া প্রত্যাশা করছি। উল্লেখ্য যে, নওরীন ফারুকীয়া মদীনাতুল উলুম মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
