

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা সদরে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। মীরসরাই পৌরসভার পূর্ব গোভনিয়া গ্রামে উক্ত পাঠাগার ও শিল্প সাহিত্য কেন্দ্র শুভ উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব বাংলাদেশের প্রবীণতম সাংবাদিক এম এ মালেক। তিনি তাঁর বক্তব্য প্রদানকালে বলেন নিজের জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোন বিকল্প নাই। সকলেই নিজ পরিবার নিজের সন্তানদের পাশে রেখে সুশিক্ষা দিতে পারলেই আত্মতৃপ্তির পাশাপাশি নিজের পরিবারের কল্যানের মধ্য দিয়ে দেশের কল্যাণ ও হয়ে থাকে। আমাদের সকলকেই সমাজ ও দেশের কল্যাণে বই পড়া, সাহিত্য সংস্কৃতি চর্চায় এগিয়ে চলার ব্রত গ্রহন করলেই এই দেশ আরো সুন্দরতম উজ¦ল সম্ভাবনার পথে এগিয়ে যাবে।
শনিবার ( ৪ অক্টোবর ) সকাল ১১টায় মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল আফছারের সভাপতিত্বে কবি রায়হানা হাসিব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব ও কথা সাহিত্যিক রাশেদ রউফ, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার প্রখ্যাত সাংবাদিক হাসান আকবর, মীরসরাই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশ। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নীল কলম সাহিত্য সংগঠনের সভাপতি মাহবুবা চৌধুরী, উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাঈন উদ্দিন, প্রফেসর বোরহান উদ্দিন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জামশেদ আলম, প্রফেসর আক্তারুজ্জামান, বাবু নারায়ন সরকার, কবি শুক্কুর চৌধুরী, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, কবি ও লেখিকা মারজিয়া খানম, আলমগীর হোসেন, সুমি দাশ, শিরিন আফরোজ, মাহবুবা ছন্দা, কবি সুবর্ণা চক্রবর্তি, দুর্বারের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেম মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, সাংবাদিক রাজিব মজুমদার, নাছির উদ্দিন, আবু সাঈদ ভূঞা, জাবেদ হোসাইন, এম এ মামুন, ডা. জসিম উদ্দিন, ডা: সালাউদ্দিন, জাসাস নেতা সেলিম উদ্দিন, ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম, জাফর ইকবাল, লিটন, সাইফুল ইসলাম খোকন, মাষ্টার হোসাইন সবুজ, মাওলানা আলাউদ্দিন, মাষ্টার মাজহারুল হক, জলিল মাষ্টার, আক্তার হোসেন চৌধুরী, নিজামুল হক মানিক, গিয়াস উদ্দিন জাহেদ, চৌধুরী বোরহান উদ্দিন, কবি বিটন বড়–য়া, তাছলিমা চৌধুরী সুরভী, তাছনিম মাহবুব তানহা, সাংবাদিক সাফায়াত মেহেদী, আব্দুল মান্নান রানা, এমদাদুল হক ভূঞা, নাছির উদ্দিন ভূঞা, মীর হোসেন, হারাধন চক্রবর্তি, ইব্রাহিম মাহমুদ, তাকিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কবি ও ছড়াকার রাশেদ রউফ এর কন্ঠে সুকুমার রায়ের ছড়া সহ অনেকে স্বরচিত ও গুণী কবিগনের কবিতা আবৃত্তি সবাইকে বিমুগ্ধ করে।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি পাঠাগারের শুভ উদ্বোধন, ফলক উম্মোচন, দোয়া মোনাজাত, পদচিহৃ চত্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গুণী ব্যক্তিগন পাঠাগারে বই উপহার প্রদান করেন। রনজিত ধর ও নন্দিতার কন্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের সমাপ্তি হয় বৃক্ষ বনজ ও ঔষধি বৃক্ষ রোপনের মধ্য দিয়ে। ছোট্ট বন্ধুরা পরিবেশন করে দেশের গানের সাথে দলীয় নৃত্য।
