
বিশেষ প্রতিনিধি-
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহদাৎবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ে দোয়া মাহফিল শেষে দুপুরের খাবার বিতরণ করেছে বারইয়ারহাট পৌরসভা বিএনপি। শনিবার (৩১ মে) দুপুর ২ টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকার অসহায়-দুস্থদের মাঝে ট্রাকে করে এই খাবার বিতরণ করা হয়। এছাড়া বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় সময় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরু ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ছাত্রদল নেতা নাঈম সরকারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
