
বিশেষ প্রতিনিধি- বারইয়ারহাট ডিগ্রি কলেজ মাঠে চাইল্ড কেয়ার বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করল ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫। খেলায় অংশ নেয় সংগঠনের দুটি দল—সভাপতি মিরাজ উদ্দিনের নেতৃত্বে প্রেসিডেন্ট ফাইটার্স এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইমনের নেতৃত্বে জিএস নাইট রাইডার্স।
উচ্ছ্বাস ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৫-২ গোলে জিএস নাইট রাইডার্স বিজয়ী হয়। খেলা শেষে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং ট্রফি ও মেডেল পরিয়ে সম্মানিত করা হয়। আনন্দঘন এই আয়োজনে সংগঠনের সদস্যরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়।

