
বিশেষ প্রতিনিধি- চট্টগ্রাম উত্তর জেলা রিপোটার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার (২৫ মার্চ) মীরসরাই ক্যাফেতে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি নুরের ছাফা শামিমের সঞ্চালনায় ও ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম চাকলাদারের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক দিদারুল আলম চৌধুরি।
মহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেড়ারেশন মীরসরাই শাখার সাধারন সম্পাদক অধ্যাপক মোঃজাফর উদ্দিন, উপজেলা মহিলাদলের সাধারন সম্পাদক শাহানাজ পারভিন,উপজেলা যুবদল নেতা মিরাজ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামের নায়েবে আমীর সিহাব উদ্দিন,পৌর মহিলাদলের সভাপতি নাজনিন আকতার, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম, পৌর ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম, বাবুল মিয়া প্রমুখ।

এসময় অতিথিরা চট্টগ্রাম উত্তর জেলা রিপোর্টার্স ক্লাবের সুন্দর ও সাফল্যমইয় ভবিষ্যৎ কামনা করেন।
