Thursday, February 26Welcome khabarica24 Online

কিশোর স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি প্রকাশিত।


চট্টগ্রামের মীরসরাই উপজেলার তরুণদের নিয়ে গঠিত সামাজিক ও ক্রীড়া সংগঠন “কিশোর স্পোর্টিং ক্লাব” এর আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এই ক্লাব দীর্ঘদিন ধরে এলাকার তরুণ সমাজকে ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছে একঝাঁক উদ্যমী, কর্মঠ এবং সমাজ সচেতন তরুণ। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়া উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাঈনউদ্দিন জিলানী।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ হারুন। সহ-সভাপতি হিসেবে আছেন মোঃ শাহীন, মোঃ আরিফ হোসেন, মোঃ শাহাদাত হোসেন, মোঃ নাজিম উদ্দিন এবং মোঃ আব্দুল আল নোমান। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ সাকিব এবং সহ-ক্রীড়া সম্পাদক মোঃ জিহাদ। ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান রিয়াজ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাকিবুল হাসান মুমিন। অর্থ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম এবং সহ-অর্থ সম্পাদক মোঃ জাহেদ হোসেন। দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন এবং উপ-দপ্তর সম্পাদক মোঃ আলতাফ হোসেন সিপন, মোঃ হুমায়ুন, মোঃ আব্দুর রহিম স্বপন, মোঃ মুসলিম উদ্দিন ও মোঃ নেছার উদ্দিন তুহিন। প্রচার সম্পাদক মোঃ নাজিম উদ্দিন শুভ এবং সহ-প্রচার সম্পাদক মোঃ ফয়সাল ও মোঃ সোহেল। ত্রাণ ও দুর্যোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ মেহেদি হাসান এবং সহ ত্রাণ ও দুর্যোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হোসেন। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মেহেদি হাসান।

মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদ হোসেন। কমিটির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিনহাজ উদ্দিন, মোঃ মামুন এবং মোঃ নাহিম উদ্দিন।
উল্লেখ্য, নবগঠিত কমিটির সঙ্গে উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন, মোঃ মহিউদ্দীন, মোঃ হারুন মেম্বার, মোঃ দিদারুল আলম (কোম্পানি), মোঃ গিয়াস উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, মোঃ একরাম, নাজিম উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন এবং মোঃ কামরুল ইসলাম।

সংগঠনের সভাপতি জিয়া উদ্দিন জানান, কিশোর স্পোর্টিং ক্লাবের এই কমিটি আগামী দিনে ক্রীড়া, সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তরুণদের মাঝে নৈতিকতা, নেতৃত্বগুণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবে ক্লাবটি। এলাকার গুণীজনরা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের সফলতা কামনা করেছেন।