
সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী চলমান সামাজিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ (নিসআ) এর নতুন শাখা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) মীরসরাই উপজেলা কমিটির পক্ষ থেকে আগামী ৩ মাসের জন্য এই ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে ফখরুল হাসান সুজন কে আহ্বায়ক এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো: উম্মিদ হাছান মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আব্দুর সুরুজ সবুজ, নুর মোহাম্মদ এবং যুগ্ম সদস্য সচিব পদে মো: সোহেল আরমান, জুনায়েত হোসাইন, সাখাওয়াত হোসেন ও মো: রাহাত হোসেন।
কমিটি ঘোষণার পর উপজেলা কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন ধ্রুব বলেন, আমরা বিশ্বাস করি, নিরাপদ সড়ক নিশ্চিত করা কেবল প্রশাসনের কাজ নয়, বরং সাধারণ মানুষের সচেতনতাই এখানে প্রধান হাতিয়ার। করেরহাট একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন এবং এই এলাকার সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও দুর্ঘটনা কমিয়ে আনতে এই নতুন কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।
উপজেলা কমিটির আহ্বায়ক মো: জামশেদ আলম ও সদস্য সচিব শাহাদাত হোসেন ধ্রুব স্বাক্ষরিত এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আরও দায়িত্ব পেয়েছেন রাসেল মাহমুদ, মুনসুর আহম্মদ, মো: ফকির, সাজ্জাত সাকিল, মো: আব্দুল্লাহ আল জাবের, মোরশেদ আলম, বিজয় দেব নাথ, মো: নওশীন ইসলাম ভূঁইয়া রামিম, মো: রফিকুল ইসলাম, মো: নোবেল, সাজিদ হোসেন রাফি এবং মো: আল মুছাব্বির।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, তারা স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, পথসভা এবং প্রশাসনের সাথে সমন্বয় করে নিরাপদ সড়ক বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
