Thursday, February 26Welcome khabarica24 Online

কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ ২০১৬-এর পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি- ১৪ নম্বর হাইকান্দি ইউনিয়নের অন্তর্গত কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এসএসসি ব্যাচ ২০১৬-এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা প্রদান, বন্ধুদের স্মৃতিচারণ ও আলোচনা পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা প্রতিযোগিতা এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়া, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়। দিনব্যাপী এই মিলনমেলা উপহার ও পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়।

বন্ধুরা জানান, দীর্ঘদিন পর একত্রিত হওয়া, পুরোনো দিনের স্মৃতিচারণ, বন্ধুদের হাসি-ঠাট্টা ও শিক্ষকদের স্নেহ-ভালোবাসা—সব মিলিয়ে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, এই মিলনমেলা বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতেও সবাই একসঙ্গে থাকার সুযোগ সৃষ্টি করবে।