
মামুন নজরুল :- মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী দ্বীনি প্রতিষ্ঠান আবুতোরাব ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন, মাদ্রাসার ইতিহাস বর্ণনা, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মার্চ) আবুতোরাব ফাজিল মাদ্রাসা ক্যাম্পাস প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় ইফতার মাহফিল।
আবুতোরাব ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মাওলানা রবিউল হোসেন নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী।

সম্মানিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার দাতা সদস্য নজরুল ইসলাম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার হামিদুল হক।
ইফতারপূর্ব মুহুর্তে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন,প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সভাপতি মাওলানা ছানা উল্লাহ, মাওলানা ইমাম হোসেন,হাফেজ তোফাজ্জল হোসেন,মাওলানা ওমর ফারুক,ওহিদুন্নবি
বক্তারা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও খ্যাতিবৃদ্ধির পাশাপাশি দেশ ও জাতি গঠনে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভূমিকা রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।
