Thursday, February 26Welcome khabarica24 Online

অধিকার : পুষ্পিতা সেন

যেটুকু ঠিক অধিকারে
সেটুকু শুধু আমায় দিও
যোগ্য যদি না হই তারই
ফিরিয়ে দেবো হীরে টিও।
যে উঠোনি রোদ আমার নয়কো
বাড়িয়ে দেবো না সে হাত আর
এই ললাটে লেখা থাকে যদি
নেবো মেনে ওই অন্ধকার।
কারো ভাগে মিছে দাগ টানবো
রাখিনি কখনো এমন মন
উদারতায় হাত বাড়িয়ে দিতে
পারি তাকে যে যেমন।
ছিনিয়ে নিতে শিখিনি কখনো
রাখিনি কখনো লোভের চোখ
দিনযাপনের দিনলিপিতে
হিসেবি ফিতের নইতো লোক।