জনগণ হাসিনার সরকারকে ৩ তালাক দিয়েছে : নোমান
চট্টগ্রাম : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, হাসিনা সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। তাদেরকে এদেশের মানুষ তিন তালাক দিয়েছে। তাই তালাক দেওয়া সরকারের সঙ্গে জনগণ আর কোনো সংসার করতে পারে না।
শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনস্থ বিএনপির নহানগর কার্যালয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজপথে অবস্থান নিয়ে তিন দিনের হরতাল সফল করার আহ্বান জানিয়ে নোমান বলেন, এখন ফাইনাল পরীক্ষা হচ্ছে এ সরকারকে হঠিয়ে সে পরীক্ষায় আমাদের উর্ত্তীণ হতে হবে। আমাদের গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধীনতা এখন বিপন্ন। মেয়াদ শেষ হওয়ার পরও আওয়ামী লীগ অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করছে। শেখ হাসিনা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নিজেদের অধীনে নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির ...







