Friday, September 11Welcome khabarica24 Online

স্লাইড

টিসিবির পেঁয়াজ প্রতি কেজি ৬৫ টাকা করে বিক্রি হবে

টিসিবির পেঁয়াজ প্রতি কেজি ৬৫ টাকা করে বিক্রি হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি বর্তমান বাজারে  প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা। দাম সহনীয় পর্যায়ে আসার লক্ষ্য নিয়ে আবারও তাই শনিবার থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করতে যাচ্ছে  (টিসিবি)। পেঁয়াজের বিক্রয়মূল্য আরেক দফা বাড়িয়েছে টিসিবি।  আগে প্রতি কেজি পেঁয়াজ যেখানে ৫৫ টাকায় বিক্রি হত এবারে তা বিক্রি হবে  নির্ধারণ  ৬৫ টাকা করে। রাজধানী ঢাকার ২৫টি স্থানসহ সারা দেশে মোট ১৭৪টি স্থানে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করা হবে। বাজারে চাহিদা থাকা পর্যন্ত এ বিক্রি কার্যক্রম চলবে। এসব ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।...
রোববার পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ

রোববার পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি আগামী রোববার পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।  ঐদিন বাংলাদেশ মান সময় বিকেল ০৪টা ০৪ মিনিট ২৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে বাংলাদেশ মান সময় রাত ০৯টা ২৮ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। কেন্দ্রীয় গ্রহণ বাংলাদেশ মান সময় বিকেল ০৫টা ০৫ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে বাংলাদেশ মান সময় রাত ০৮টা ২৭ মিনিট ৪২ সেকেন্ডে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ হবে বাংলাদেশ মান সময় সন্ধ্যা ০৬টা ৪৬ মিনিট ৩০ সেকেন্ডে।  গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০১৭ এবং এর স্থায়িত্ব হবে ১ মিনিট ৪৫ সেকেন্ড।...
প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ৭৩তম ড্র অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ৭৩তম ড্র অনুষ্ঠিত হয়।এতে সব সিরিজের ০১৬৭৭৩০ নম্বর প্রথম পুরস্কার এবং ০৬৬১৩২৬ নম্বর দ্বিতীয় পুরস্কারের জন্য ঘোষিত হয়। একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজবন্ডের ড্র পরিচালত হয়। প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৩৯টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচনা করা হয়েছে।প্রথম পুরস্কার বিজয়ী ৬ লাখ, দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৩ লাখ ২৫ হাজার, তৃতীয় পুরস্কার বিজয়ী ১ লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার ও পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে ১০ হাজার টাকা দেওয়া হবে।ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভু...
হেফাজতের সমাবেশ স্থগিত

হেফাজতের সমাবেশ স্থগিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি অনুমতি না পাওয়ার কারনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশের অনুমতি চেয়ে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করে ছিল হেফাজতে ইসলাম। পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় অনুমতি দেওয়া হবে না। নিষেধাজ্ঞা ভঙ্গ করে সমাবেশ করলে সহিংসতার আশঙ্কা রয়েছে- এ কারণেই কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান হেফাজতের যুগ্ম-মহাসচিব ও খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান। তিনি সমকালকে জানান, বুধবার রাতে হেফাজতের আমির শাহ আহমদ শফী সমাবেশ স্থগিত করতে নির্দেশ দেন। তার নির্দেশেই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।...
শনিবার সারাদেশে উপজেলা পর্যায়ে ১৮ দলের বিক্ষোভ

শনিবার সারাদেশে উপজেলা পর্যায়ে ১৮ দলের বিক্ষোভ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি আগামী শনিবার সারাদেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করেছে ১৮ দল। সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ সমাবেশ শেষে এই কর্মসূচি ঘোষণা করেন, বিএনপি’র ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, আলোচনা করতে হলে প্রধানমন্ত্রীকে বলতে হবে, তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে আলোচনা চান কি না?  এরপর আলোচনায় বসবে বিএনপি। জনগণকে বিভ্রান্ত করতে প্রধানমন্ত্রী নিজের এজেন্ডা নিয়ে সংলাপ করতে চান বোলে মন্তব্য করেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশনকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। টানা ৬০ ঘণ্টার হরতালে নেতাকর্মীদের হত্যা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই বিক্ষোভ সমাবেশ করে ১৮ দল।...
পরীক্ষার সময় হরতাল না দেবার আহ্বান প্রধানমন্ত্রীর

পরীক্ষার সময় হরতাল না দেবার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি জেএসসি পরীক্ষার মধ্যে হরতাল না দিতে বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বিকেলে, গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি  এ  আহ্বান করেন। প্রধানমন্ত্রী আবারও বলেন আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার কোন সুযোগ নেই। আর সংবিধান মোতাবেকই আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন। এসময় মেট্রোরেলসহ ঢাকা-টঙ্গী ও গাজীপুরের উন্নয়নে নেয়া প্রায় ৪০ হাজার কোটি টাকা খরচে নির্মিত ১০টি প্রকল্পের উদ্ধোধন ও ১০টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করেন তিনি। এরপর জনসভায় দেয়া বক্তব্যে, প্রধানমন্ত্রী বলেন, এ দেশ যখন তার আঙ্খিত লক্ষ্যে পৌঁছাচ্ছে তখন বিরোধী দল আন্দোলনের নামে দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জেএসসি পরীক্ষার মধ্যে আর কোন নতুন কর্মসূচী না দেয়ার জন্য বিরোধী ...
আ্মাকে মিথ্যা মামলার মুখে পড়তে হতে পারে : ন্যান্সি

আ্মাকে মিথ্যা মামলার মুখে পড়তে হতে পারে : ন্যান্সি

সারা-দেশ, স্লাইড
ঢাকা: বেশ উদ্বেগের মধ্য দিয়ে সময় কাটছে কন্ঠশিল্পী ন্যান্সির। যেকোনো সময় মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হতে পারে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে ন্যান্সি বলেন, ‘কয়েক দিন আগে ফেসবুকে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম। তার পর থেকেই আমাকে নানান হুমকির মধ্যে পড়তে হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো নাগরিকেরই এটি কাম্য নয়।’ তিনি বলেন, ‘আমার আশঙ্কা হচ্ছে, যেকোনো সময় আ্মাকে মিথ্যা মামলার মুখে পড়তে হতে পারে। মঙ্গলবার মধ্যরাতে আমার নেত্রকোনার বাড়িতে পুলিশের পোষাকধারী ২০-২৫ জন লোক তল্লাশি করে, আর আমাকে বলে সন্ত্রাসীদের আশ্রয়দাতা। ওই সময় আমি তাদের বলেছি, তাদের তথ্য সঠিক নয়। তারা বলেছে, আমাকে ও আমার ছোট ভাইকে ধরে নিয়ে যাবে।’ আইনগত ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘নেত্রকোনা থানার ওসি বলেছেন, সন্ত্রাসীদের খুঁজ...
দ্বিতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

দ্বিতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। প্রথম ম্যাচ জিতে টাইগারদের আত্নবিশ্বাস আকাশচুম্বী। এবার লক্ষ্য সিরিজ জয়, জানিয়েছেন বাংলাদেশ সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ। বিজয়ী বাংলাদেশের আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া। উইকেট আর কন্ডিশন নিয়ে মোটেও চিন্তিত নন টাইগাররা। খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে দ্বিতীয় ম্যাচের আগে কোন চাপে নেই টাইগাররা। বরং সিরিজ জয়ে মনোযোগী বাংলাদেশ। এগিয়ে থেকে সিরিজ শুরু করেছে বাংলাদেশ; তারওপর আছে ২০১০ সালের হোয়াইটওয়াশের উজ্জ্বল স্মৃতি। কিউইদের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জিতেও আত্নতুষ্টিতে ভুগছে না গোটা দল। একাদশে পরিবর্তন আনার পরিকল্পনা নেই বাংলাদেশ।...