Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় সাড়ে পাঁচটার দিকে যুবলীগ নেতা শামীম বাহিনীর সমর্থনপুষ্ট আবদুল আলীর গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুল আলী গ্রুপের হরমুজ আলী (৬০) ও আফতাব আলী গ্রুপের কোম্পানীগঞ্জ গ্রামের  রুহুল আমীন (৩০)। কোম্পানীগঞ্জ পাথর কোয়ারীর দখল নিয়ে দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা শামীমের বাহিনী ও আবদুল আলীর মধ্যে উত্তেজনা চলে আসছিল। সম্প্রতি শামীমের সঙ্গে আবদুল আলীর আপোষ রফা হয়। কিন্তু নতুন প্রতিপক্ষ হয়ে দাঁড়ান কোম্পানীগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা। কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারীর দখল নিতে মরিয়া হয়ে উঠেন উভয় গ্রুপই।এ নিয়ে সোমবার সন্ধ্যার পর কোম্পানীগঞ্জ উপজেলা সদরের কোম্পানীগঞ্জ গ্র...
মহাজোট সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ পত্র জমা দিয়েছেন

মহাজোট সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ পত্র জমা দিয়েছেন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মহাজোট সরকারের বর্তমান মেয়াদ পুরনের পর নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনের উদ্দেশ্যে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছেন।সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে  তারিখ বিহীন পদত্যাগপত্র তুলে দেন মন্ত্রিপরিষদের সদস্যরা। গত ৪ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে সাত দিনের মধ্যে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই নির্দেশ অনুযায়ী পদত্যাগপত্র লিখে তাতে সই করে রেখেছিলেন মন্ত্রীরা। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যারা সদস্য হবেন, শুধু তাদের পদত্যাগ কার্যকর হবে না। মন্ত্রীদের পদত্যাগের পর তাদের কর্মকান্ডও সরকারি সুবিধা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সংবিধান অনুযায়ী মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেওয়ার পরই সেটি স্বাভাবিকভাবে কার্যকর হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছ...
খালেদাকে গ্রেপ্তার করা হতে পারে

খালেদাকে গ্রেপ্তার করা হতে পারে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে কোন সময় গ্রেপ্তার করা হতে পারে। তার রাজনৈতিক যোগাযোগ, তৎপরতা সার্বক্ষণিক গভীর পর্যবেক্ষণে রেখেছে সরকার। আসন্ন সংসদ নির্বাচন প্রতিহত করতে বিএনপি কঠোর অবস্থানে অটল থাকলে এবং বেগম খালেদা জিয়া নিজে সরাসরি রাজপথের আন্দোলনে শরিক হলে তাকে গ্রেপ্তার করা হবে। এ ক্ষেত্রে সরকার কৌঁসুলি ভূমিকা নেবে। বিরোধীদলীয় নেত্রীকে গ্রেপ্তার করা হবে তার জামিন বাতিল করার মাধ্যমে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া গত ছয় মাস ধরে আদালতে হাজিরা দিচ্ছেন না। হরতাল, শারীরিক অসুস্থতার কারণে হাজিরার টানা দশটি তারিখ তিনি অনুপস্থিত থেকেছেন। এই অজুহাতে আদালত তার জামিন বাতিল করতে পারে। বিষয়টি সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করবে। তবে তা নির্ভর করবে খালেদা জিয়ার কার্যক্রমের উপর। একটি উচ্চ পর্যায়ের সূত্রে এ খবর জানা গেছে। বিরোধীদলীয় নেত্রী তার গুলশানের বাড়িতে গত শুক্রবার থেকে...
রাজধানীর কাঁঠাল বাগান থেকে দেড়শ বোমা উদ্ধার

রাজধানীর কাঁঠাল বাগান থেকে দেড়শ বোমা উদ্ধার

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
রাজধানীর কাঁঠাল বাগান থেকে দেড়শ’ বোম উদ্ধার করা হয়েছে। এ সময় চার জনকে গ্রেফতার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত সোয়া ১০টার দিকে তাদের আটক করা হয়।রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মারুফ হাসান সরদার বলেন, হরতালে নাশকতা সৃষ্টিতে বোমা তৈরির একটি কারখানার সন্ধান পায় কলাবাগান থানা পুলিশ। এরপর কাঁঠাল বাগানের একটি বাসায় অভিযান চালিয়ে দেড়শ’ বোমাসহ চারজনকে গ্রেফতার করা হয়। উৎসঃ   শীর্ষ নিউজ...
আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জ- ৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মনোনয়নপত্র কিনেছেন সৈয়দ আশরাফুল ইসলাম ও দীপু মনি। বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয় থেকে প্রথম দিনেই প্রায় তিনশ জন মনোনয়নপত্র নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল ইসলাম, সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।শুরু হয়ে গেল আওয়ামী লীগের নির্বাচনমুখী যাত্রা। রাজনৈতিক অনিশ্চয়তা আর হরতালের মধ্যেও দলে দলে বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে এসেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নতুন-পুরাতন অনেক মুখ। দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় দলের মনোনয়নপত্র বিতরণ। গোপালগঞ্জ-তিন আসনের সম্ভাব্য প্রার্থী শেখ হাসিনা। সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়ন সংগ্রহ করেছেন কিশোরগঞ্জ থেকে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি চাঁদপুরের আস...
ইন্ডিয়ান ওপেন গলফে চ্যাম্পিয়ন হলেন সিদ্দিকুর

ইন্ডিয়ান ওপেন গলফে চ্যাম্পিয়ন হলেন সিদ্দিকুর

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জিতলেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। চতুর্থ রাউন্ডে পারের চেয়ে ১৪ শট কম খেলেন তিনি। প্রথম বাংলাদেশি গলফার হিসেবে দ্বিতীয় বারের মত এশিয়ান ট্যুরের শিরোপা জিতলেন সিদ্দিকুর। প্রথম রাউন্ড থেকেই শীর্ষে ছিলেন সিদ্দিকুর রহমান। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডেও ধরে রাখেন শীর্ষস্থান। চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই শেষ রাউন্ড শুরু করেছিলেন তিনি। শেষ রাউন্ডে কখনো পারের সমান, কখনো পারের চেয়ে বেশি শট খেলেছেন তিনি। দ্বিতীয় ও পঞ্চম হোলে বার্ডি করেন তিনি। তবে ষষ্ঠ হোলে এসে বোগি করেন তিনি। বোগি হয় নবম, দশম এবং একাদশ হলেও। টানা তিনটি বোগির পরই খেলায় ফিরে আসেন দেশসেরা এই গলফার। ১৩ ও ১৪ নম্বর হোলে পারের চেয়ে এক শট কম খেলেন। এরপর আবার চ্যাম্পিয়ন হবার পথ কঠিন করে ফেলেন ১৫ তম হোলে পারের চেয়ে তিন শট বেশি খেলে। ১৬ তম হোলে আবার বোগি। এ সময় তাঁকে ছুয়ে ফেলেন আরো তিনজন গলফার।১৭ তম...
প্রধানমন্ত্রীত্ব নয়, দেশের মানুষের শান্তি চাই: হাসিনা

প্রধানমন্ত্রীত্ব নয়, দেশের মানুষের শান্তি চাই: হাসিনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় খতিব সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি  প্রধানমন্ত্রীত্ব নয় তিনি দেশের মানুষের শান্তি চান। ইসলামের দাওয়াতের নামে অনেকে দেশের মানুষকে আস্তিক-নাস্তিক বিভাজনে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে দেশবাসীকে সচেতন করতে ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি-জামায়াতের ক্যাডাররা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। সকালে  শেখ হাসিনা বিরোধী দলীয় নেতার উদ্দেশ্য বলেন, আগুনে পুড়ি মানুষ হত্যা বন্ধ করুন। ইসলামের অপব্যাখা করে যারা মুসলমানদের পুড়িয়ে মারছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইমাম সমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।...
দুবাই এক্সপো ২০২০; প্রবাসীদের মাঝে সংশয়-আতঙ্ক

দুবাই এক্সপো ২০২০; প্রবাসীদের মাঝে সংশয়-আতঙ্ক

আন্তর্জাতিক, স্লাইড
কামরুল হাসান জনি, দুবাই ২০২০ এ অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য আগামী ২৭ নভেম্বর ভোটাভুটির মাধ্যমে ফলাফল পাওয়া যাবে কোথায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড এক্সপো। ভেন্যু এখনো ঠিক না হলেও নিলামের মাধ্যমে আগ্রহী দেশগুলোতে এগিয়ে আছে দুবাই। এছাড়াও নিজেদের দেশে আয়োজনের জন্য দৌড়ঝাপ চালিয়ে যাচ্ছে থাইল্যান্ড, তার্কি, রাশিয়া ও ব্রাজিল। ফলাফল বিজয়ী হলে আবুধাবি এবং দুবাই হতে সমদূরবর্তী দুবাইয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪৩৮ হেক্টর আয়তনের জায়গার উপর গড়ে উঠা বাণিজ্যকেন্দ্র জেবেল আলীতে বিশ্ব প্রদর্শনী ২০২০ অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে সামনে রেখে ইতোমধ্যেই ঐ সংলগ্ন এলাকায় আল মাকতুম আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ করা হয়েছে। এছাড়াও দ্রুতগামী ট্রেনের মাধ্যমে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরের সাথে সংযোগ স্থাপন করা হবে বলেও জানা গেছে। তবে সময় যত ঘনিয়ে আসছে শঙ্কা তত বড়ছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। কারণ ভো...