চাকরির জন্য ধরনা দেওয়া অবমাননাকর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষাগ্রহণ শেষে চাকরির জন্য লোকজনকে ধরাধরি করা, ধরনা দেওয়া শিক্ষিত মানুষের জন্য অবমাননাকর। কারো কাছে ধরনা না দিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে নিজস্ব প্রচেষ্টায় উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে সারা দেশের সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রায় ১১ হাজার তরুণের অংশগ্রহণে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
প্রধানমন্ত্রী ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের দেশের ‘ডিজিটাল সান’ হিসেবে উল্লেখ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগের জন্য তাদের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। কারো মুখাপেক্...







