দেশজুড়ে পাঠ্যপুস্তক উৎসব, হাতে হাতে নতুন বই
দেশজুড়ে আজ চলছে পাঠ্যপুস্তক উৎসব। নতুন শ্রেণিতে উঠা শিশু শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই। সারাদেশে স্কুলে স্কুলে নতুন বই পেয়ে তাই তো ফুলকুড়িদের আহা কী আনন্দ।নতুন বইয়ের গন্ধে মজাই আলাদা জানিয়ে তাদের পাঠ থেকে আলো নিয়ে নিজেকে এবং সমাজকে আলোকিত করার শপথও নিয়েছে শিক্ষার্থীরা। তারা জানিয়েছে অনেক আনন্দ নিয়েই নতুন বইয়ে বছরের পড়া-লেখা শুরু করবে তারা। অর্জিত জ্ঞান দিয়ে নিজ এবং সমাজকে আলোকিত করার কথাও বলেছে কেউ কেউ।চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তোফায়েল আহমেদ জিসান। সে জানায়, নতুন বই পেয়ে ভারি আনন্দ তার। নতুন বইয়ে ভালোভাবে মন দিয়ে পড়া লেখা করে জ্ঞান অর্জন করবে সে।নারায়ণগঞ্জ পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী নাবীহা তাসনীম জানায়, নতুন বই পেয়ে খুব খুশি সে। আজ থেকেই শুরু হবে তার পাঠ। পড়া লেখা করে সে বড় মানুষ হতে চায়। মানুষের জন্য কা...







