চোখ ভালো রাখতে এই ৬টি বিষয় অবশ্যই মেনে চলুন
ডেস্ক-
নিঃসন্দেহে চোখ আমাদের অমূল্য সম্পদ। চোখে যিনি দেখেন না তিনিই বোঝেন পৃথিবীতে চোখের কী মর্ম। তাই চোখের ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া উচিত। কারণ চোখ মানুষের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের তুলনায় একটু বেশি স্পর্শকাতর। এই জন্য চোখের কিছু বাড়তি যত্নের প্রয়োজন। জেনে নিন চোখ ভালো রাখার কিছু সহজ উপায়।
ফল ও সবজি
চোখ ভাল রাখতে গাজর অনেক উপকারি। গাজরের পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি, বাদাম, কমলালেবু খান। টাটকা শাক-সবজিতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’। যা চোখের কর্নিয়া ভাল রাখতে সাহায্য করে। ছানি পড়ার হাত থেকেও বাঁচায়।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড চোখের স্নায়ুকোষগুলিকে সুস্থ রাখে। রেটিনাকে সুরক্ষিত রাখে। তাই চোখ ভাল রাখতে স্যামন, টুনা, হ্যালিবাটের মতো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খান।
ধুমপান ছাড়ুন
আমরা জান...







