৭২ ঘণ্টার অবরোধের সময় বাড়ানো হয়েছে। দুপুরে এক ভিডিও বার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শনিবার থেকে চলা ৭২ ঘন্টার অবরোধ মঙ্গলবার ভোরে শেষ হওয়ার কথা ছিল। নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের ডাকে তৃতীয় দফা অবরোধ কর্মসূচি চলছে।
সফরের তৃতীয় দিনে গণমাধ্যমের সামনে মুখ খুললেন জাতিসংঘের দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে চলমান সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। দুপুরে নির্বাচন কমিশনে সংক্ষিপ্ত বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের তিনি একথা বলেন। বেলা দুইটা থেকে মাত্র ২০ মিনিট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন তারানকো। এর আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচন কমিশনে তিনি বলেন,আমি বিশ্বাস করি শান্তিপূর্ণ সমাধান সম্ভব। যদি দলগুলোর সদিচ্ছা থাকে। এই মুহুর্তে শান্তিপূর্ণ সংলাপ জরুরি। সফরের শেষ দিন সমাধান চেষ্টার অগ্রগতি বিষয়ে গণমাধ্যমকে অবহিত করবেন বলে জানান তিনি।...
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের রেজিস্টার একেএম নসিরউদ্দিন মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরয়োনা জারি করে রায়ের কপি সংশ্লিষ্ট কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী মৃত্যু পরোয়ানার কপি জেল কর্তৃপক্ষকে হস্তান্তর করেন। বিকাল ৪টার দিকে তিনি কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল ত্যাগ করেন। এর আগে বেলা পৌনে ১১টার দিকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিনের কাছে রায়ের কপি হস্তান্তর করেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করে সুপ্রিমকোর্ট।...
জাতিসঙ্ঘ সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক ও অহিংস নির্বাচন চায়। তবে বিশ্ব সংস্থাটি কোনো ফরমূলার সুপারিশ করছে না। আজ বিকেলে জাতিসঙ্ঘ প্রতিনিধিদলের সাথে সুশীল সমাজের সদস্যদের বৈঠকের পর ড. কামাল হোসেন এ মন্তব্য করেন। বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধিরা একতরফা নির্বাচন বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করতে জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছেন।বৈঠকে ড. কামাল বলেন, ‘একতরফা নির্বাচন বন্ধ করুন। আর ড. শাহদিন মালিক বলেন, ‘কেউ একতরফা নির্বাচন চায় না। আমরা ২০০৮ সালের মতো নির্বাচন চাই। রাজনীতিবিষয়ক জাতিসঙ্ঘ সহকারী মহাসচিব ওস্কার ফার্নান্দেজ তারানকোর সাথে বৈঠকের পর ড. কামাল সাংবাদিকদের বলেন, জাতিসঙ্ঘ অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তারা এজন্যই কাজ করছে।রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ড. জামিলুর রেজা চৌধুরী, বদিউল আলম মজুমদার ও ড. শাহদিন মালিক উপস্থিত ছিলেন।ড. কামাল বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তন করা যায় কি না সেটা...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল না আসলে তা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালেয়ের সম্মেলন কক্ষে প্রকৌশলীদের দুটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসলে ভোটাররাও ভোট কেন্দ্রে আসবে না। এটাই বাস্তবতা। তবে আমরা বিএনপিসহ সব দলকে নিয়ে নির্বাচন করতে চাই।অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বড় কষ্টে আছে। হরতাল ও অবরোধের মতো অমানুষিক দেশদ্রোহী কর্মসূচিতে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই আইন করে হরতাল বন্ধের পক্ষে আমি। দেশের এই অর্থনৈতিক দূরাবস্থার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই দায়ী।সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সমঝোতার উদ্যোগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করে মুহি...
জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববারও সময় দেননি। তাই জাতীয় পার্টির নির্বাচনকালীন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ডাকযোগে পদত্যাগপত্র পাঠারো হয়েছে। রোববার দুপুরে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, কুরিয়ারে ডাকযোগে সবারপদত্যাগপত্র পাঠানো হয়েছে। ১১টার দিকে রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসা থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যাবার কথা জানিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর সিডিউল না পেয়ে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পদত্যাগপত্রগুলো পাঠানোর সিদ্ধান্ত নেন।এসময় বাণিজ্যমন্ত্রী জিএম কাদের সাংবাদিকদের বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। জাতীয় পার্টি আর নির্বাচনে যাবে না। মহাসচিব র...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সফররত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও রাজনীতি বিষয়ক সহকারি সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো। শনিবার বিকাল ৪টায় গণভবনে বৈঠকে প্রধানমন্ত্রীকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। একই সঙ্গে চলমান সংকট নিরসন করে বাংলাদেশের গণতন্ত্র আরো সমুন্নত হোক এটাও জাতিসংঘ প্রত্যাশা করে জানিয়েছেন ফার্নান্দেজ তারানকো। শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।বৈঠকে অস্কার ফার্নান্দেজ তারানকোর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছিলেন উপদেষ্টা গওহর রিজভী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী।শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আব...
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করেছেন জাতিসংঘের সফররত সহকারি মহাসচিব অস্কার ফার্ণান্দেজ তারানকো। বৈঠকে দুইজন সার্বিক বিষয়ে ফের আলোচনায় বসার ব্যাপারেও একমত পোষন করেছেন। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে সব বিষয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে চিঠি দিয়েছিলেন সে বিষয়েও আলোচনা হয়েছে। দুইঘণ্টার বৈঠকে প্রায় ৩০মিনিট একান্তে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্ণান্দেজ তারানকো। শমসের মোবিন বলেন, বৈঠকের অগ্রগতি বা অনগ্রগতি কোন কিছুই এ ফেইজে বলা যাবে না। কারণ দুইজন ঐক্যমতে পৌঁছেছেন যে আগামী দু’য়েকদিনের মধ্যে আবারও তারা আলোচনায় বসবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তারানকোর বৈঠকের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শমসের মোবিন বলেন, প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে আম...