Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

তাজরীন ট্রাজেডি : মালিকসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তাজরীন ট্রাজেডি : মালিকসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, সংবাদ শিরোনাম
  পোশাক শিল্প প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনস ট্রাজেডিতে দায়েরকৃত মামলায় প্রতিষ্ঠানটির মালিক দেলাওয়ার হোসেনসহ পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার আসামিদের ধরতে সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেয়া হয়।যাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন-তাজরীন এমডি দেলাওয়ার হোসেন, তার স্ত্রী ও চেয়ারম্যান মাহমুদা আকতার  প্রকৌশলী এম. মাহবুবুল মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহীদুজ্জামান, প্রডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জুকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।  গত বছরের ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি হিসেবে প্রাণ হারান ১১১ জন শ্রমিক। এ ঘটনায় আহত হয় আরো পাঁচ শতাধিক।এ ঘটনার পর গত ২২ ডিসেম্বর তাজরীর মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।আদালত আজ মঙ্গলবার অভিযোগপত্র গ্রহণ করে ...
সুপ্রিমকোর্টে তাণ্ডবের তদন্ত হওয়া দরকার: অ্যাটর্নি জেনারেল

সুপ্রিমকোর্টে তাণ্ডবের তদন্ত হওয়া দরকার: অ্যাটর্নি জেনারেল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মার্চ ফর ডেমোক্রেসি ঘিরে রবি ও সোমবার সুপ্রিমকোর্টে ঘটে যাওয়া তাণ্ডবের তদন্ত হওয়া দরকার বলে মনে করেন প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।তিনি বলেন, ঘটনার দিন বাইরে থেকে যারা এসেছিল, তারা আসলে কারা, তারা বাহিরাগত কিনা, একই সঙ্গে সেদিন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে, তারা আসতে পারল এবং ভেতর থেকে কি করা হয়েছিল সবই তদন্ত হওয়া দরকার।’মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। উল্লেখ্য, রবিবার মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে চাইলে সুপ্রিমকোর্টের গেটে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের থামিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। পুলিশ তাদের ওপর রঙিন পানি নিক্ষেপ করে নিবৃত্ত করার চেষ্টা করে। একই কাণ্ড পরের দিন সোমবার করে ক্ষমতাসীনরা।রাজনৈতিক স্বার্থে দেশের সর্বোচ্চ আদালতের এসব ঘটনাকে অ্যাটর্নি জেনারেল ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ২৯ ডিসেম্বর সুপ্র...
চট্টগ্রাম বিমানবন্দরে সোনার বারসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে সোনার বারসহ যাত্রী আটক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি সোনার বারসহ নুরুল আবছার (৫০) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। মঙ্গলবার বিকাল ৫টায় ওমান এয়ারলাইন্সের একটি বিমানে ওমান থেকে আসেন তিনি। আটক আবছার রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। কাস্টমস কর্মকর্তারা জানান, স্ক্যান করার সময় লাগেজের ভেতর সোনার বারগুলো পাওয়া যায়। বারগুলো বিশেষ কৌশলে সাবানের ভেতরে রাখা হয়েছিল।...
১লা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ

১লা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আগামী ৫ই জানুয়ারির প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ১লা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকেছে বিরোধী জোট। এছাড়া বিরোধী নেতা খালেদা জিয়াকে মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচিতে যেতে বাধা দেয়ায় আগামীকাল সারা দেশে বিক্ষোভ করবে ১৮ দল। রাতে  রাজধানীর বারিধারার বাসভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, পয়লা জানুয়ারি ভোর ছয়টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হবে এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এছাড়া বিরোধী দলের ডাকা মার্চ ফর  ডেমোক্রেসি  কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশের জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন  করবে ১৮ দল। ৫ই জানুয়ারির নির্বাচন বাতিল করে সমঝোতায় আসারও আহ্বান জানিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া ভোটের অধিকার রক্ষার জন্য ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্ম...
৫ জানুয়ারি ৫৯ জেলায় সাধারণ ছুটি

৫ জানুয়ারি ৫৯ জেলায় সাধারণ ছুটি

জাতীয়, সংবাদ শিরোনাম
দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৫ জানুয়ারি ৫৯ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, যেসব জেলায় নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে না, সেসব জেলায় সাধারণ ছুটি কার্যকর হবে না। নির্বাচন কমিশন (ইসি) জানায়, ৫টি জেলার ভোটাররা ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন না। সবগুলো আসনের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় এসব জেলার সংসদীয় আসনগুলোতে আর ভোটগ্রহণ হচ্ছে না। তাই ৫ জানুয়ারির সাধারণ ছুটিও র্কাযকর হচ্ছে না এ জেলাগুলোয়। ইসি জানায়, নির্বাচনের ভোটগ্রহণের দিন সারাদেশেই সাধারণ ছুটি পালিত হয়ে আসছে। কিন্তু রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর ও জয়পুরহাট জেলার গুলোর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় ৫ জানুয়ারির সাধারণ ছুটি কার্যকর হচ্ছে না এসব জেলায়। তবে, প্রতিবারের মতো নির্বাচনী ভোটগ্রহণ হওয়ায় বাকি ৫৯ জেলায় সাধারণ ছুটি কার্যকর হবে।...
৩ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৩ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার রাতে গণভবনে অনুষ্ঠিত মহাজোটের এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে রবিবার রাতের বৈঠকে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, 'লাঠি নিয়ে নয়, নৌকা নিয়ে মিছিল করতে হবে। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা। ভোটের কথা মাথায় রেখে দলীয় প্রতীক নিয়ে মিছিল করা জরুরি।' গণভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান হাসানুল হক ইনু প্রমুখ।...

খালেদার বাসায় ব্রিটিশ হাইকমিশনার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানে তার বাসায় গেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। সোমবার সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে তিনি বাসায় প্রবেশ করেন।এদিকে গতকাল রোববার থেকেই বাসার সামনে নিরাপত্তায় কড়াকড়ি চলছে। কোনো নেতাকর্মীকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না আবার কাউকে ভেতর থেকে বাইরেও বের হতে দেয়া হচ্ছে না।তবে বিকেল ৫টার দিকে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে বাসায় প্রবেশ করতে দিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গিবসনের সঙ্গে খালেদার বৈঠকের কারণেই এই তিন নেতাকে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।এর আগে খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ করার বিষয়টি জানায় চেয়ারপারসনের প্রেসউইং। তবে এটা সৌজন্য সাক্ষাৎ নাকি  সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে তাদের বৈঠক হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। এছাড়া ঢাকায় ইউরোপীয় ইউনি...

খালেদা জিয়া আজও অবরুদ্ধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
] জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবারও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তার গুলশানের বাসা ঘিরে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে। বাসার সামনে একটি অত্যাধুনিক রেকার, জলকামান রাখা হয়েছে। এছাড়া রাস্তা অবরোধ করে বালুভর্তি ৫টি ট্রাকও যথাস্থানে রাখা হয়েছে।  সোমবার সকাল থেকে বাসার ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। ভেতর থেকেও কাউকে বের হতেও দেখা যায়নি। পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে বাসাটি। গ্রেপ্তারের ভয়ে বাসার আশপাশেও যাচ্ছেন না কোনো নেতাকর্মী। এ ব্যাপারে কোনো পুলিশ কর্মকর্তা কথা বলছেন না। বাসার সামনের পরিস্থিতি রোববারের তুলনায় বেশি থমথমে।রোববার মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি পালনের জন্য খালেদা বাসা থেকে বের হলেও পুলিশের বাধার মুখে মূল গেট থেকেই ফিরে যান তিনি। পরে বাসার ভেতরে প্রাঙ্গণে কিছুক্ষণ অবস্থান নেন। এ সময় তিনি সোমবারও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। এর পরিপ...