Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানাচ্ছেন নরেন্দ্র মোদি

খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানাচ্ছেন নরেন্দ্র মোদি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশের বিরোধী জোটের নেত্রী বেগম খালেদা জিয়াকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। এর আগে অবশ্য সার্কদেশের ৭ রাষ্ট্রপ্রধানকে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য মোদি আমন্ত্রণ পাঠিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইতিমধ্যেই সেই আমন্ত্রণ পৌঁছে গেছে। পূর্ব- নির্ধারিত জাপান সফরে থাকার কারণে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারবেন না। তবে তার প্রতিনিধি হিসেবে বাংলাদেশের পার্লামেন্টের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সোমবারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফেরও এই অনুষ্ঠানে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আকবরউদ্দিন জানিয়েছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকশে, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এবং মালদ্বীপ...
রবিবার বিক্ষোভ বিএনপির

রবিবার বিক্ষোভ বিএনপির

বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রবিবার রাজধানীতে থানায় থানায় ও সারা দেশের জেলায় জেলায় এ কর্মসূচি পালন করা হবে। শনিবার সকালে এ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম জানান, সরকার সমাবেশে বাধা দেওয়ার পর সন্ধ্যায় বিএনপি চেয়রাপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে রবিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এ কর্মসূচি ঘোষণা করা হবে।...
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরো ঘণিভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আজ আবহাওয়া দপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে জানানো হয়, সর্বশেষ অবস্থান অনুযায়ী নিম্নচাপটি বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সজার সমুদ্রবন্দর থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। নিম্নচাপটি আরো ঘণিভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে উল্লেখ করে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর মাঝারী ধরনের উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দ...
মোদির শপথ অনুষ্ঠানে স্পিকার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন

মোদির শপথ অনুষ্ঠানে স্পিকার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানান, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ভারতের নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।বিজেপি নেতা আগামী ২৬ মে তার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সার্কভুক্ত সব দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে পূর্বনির্ধারিত সফরে ২৪ মে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২৮ মে পর্যন্ত সেখানে থাকবেন তিনি।...
রানা প্লাজার তদন্ত প্রতিবেদন দাখিল ৩০ জুন

রানা প্লাজার তদন্ত প্রতিবেদন দাখিল ৩০ জুন

জাতীয়, সংবাদ শিরোনাম
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ৩০ জুন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম এ দিন ধার্য করেন। বুধবার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ৩০ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত ধার্য করেন।গত বছর ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩৪ জন নিহত হয়।২৫ এপ্রিল সাভার থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। একটি হলো অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের হত্যা মামলা। অপরটি হলো ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় রাজউকের ইমারত আইনে দায়ের করা মামলা। মামলা দুটিতে ভবন মালিক মো. সোহেল রানাসহ ২১ জনের বিরুদ্ধে অবহেলাজনিত অভিযোগ আনা হয়।...
একরাম হত্যার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা : ফখরুল

একরাম হত্যার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা : ফখরুল

সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা হচ্ছে। যেমন নারায়ণগঞ্জের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল, সেটাও বেরিয়ে এসেছে। মূল হোতারা চিহ্নিত হয়েছে। ফেনীর ঘটনাও বের হয়ে আসছে। কারা প্রকৃত অপরাধী তাও বের হয়ে আসবে। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণেই ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এখন নিজেদের সেই অপকর্ম ঢাকতে এই হত্যাকা-ের দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে। তিনি বলেন, নৃশংস এই হত্যাকা-ের পর কোনো প্রকার তদন্ত ছাড়া তড়িঘড়ি করে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বিবৃতি দিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপানো চেষ্টা করা ...
মাথা পিছু আয় বেড়েছে ১৩৬ ডলার

মাথা পিছু আয় বেড়েছে ১৩৬ ডলার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ৬.১২ শতাংশ এবং দেশের মানুষের মাথাপিছু আয় ১৩৬ ডলার বেড়ে ১ হাজার ১৮০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে তিনি এতথ্য জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মাথাপিছু আয় ১ হাজার ১৮০ মার্কিন ডলার, যা গত বছর ছিল ১ হাজার ৪৪ মার্কিন ডলার। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক অর্জন হবে। জিডিপি প্রবৃদ্ধি চলতি অর্থবছরে হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। এর আগে একনেকের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠকে চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম ও পরিসংখ্যান ও তথ্য...
আগামী অর্থবছরের জন্য ৮৬ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

আগামী অর্থবছরের জন্য ৮৬ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

জাতীয়, সংবাদ শিরোনাম
আগামী ২০১৪-১৫ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এক হাজার ১৮৭ টি প্রকল্পের বিপরীতে ৮৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সংস্থা বা করপোশনের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন রয়েছে পাঁচ হাজার ৬৮৫ কোটি টাকা। মঙ্গলবার শেরে বাংলানগর এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়।এবারের এডিপিতে এককভাবে পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এ খাতে বহুল আলোচিত ও দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর জন্য বরাদ্দ রাখা হয়েছে আট হাজার ১০০ কোটি টাকা।সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, বৈঠকে আগামী অর্থবছরের জন্য এডিপিতে ৭৯ হাজার ৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রী আরো অতিরিক্ত এক হাজার ২৮৪ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব দেয়ায় এটি বেড়ে দাঁড়ায় ৮০ হাজার ৩১৫ কে...