Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

কালো টাকা সাদা করার সুযোগ থাকছে

জাতীয়, সংবাদ শিরোনাম
আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ এবং মোবাইল ফোন ব্যবহারের ওপর সারচার্জ আরোপসহ কয়েকটি সংশোধনী এনে অর্থবিল-২০১৪ জাতীয় সংসদে পাস হয়েছে। গতকাল স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বিল পাস হয়। এ সময় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং জাতীয় পার্টি প্রধান এইচ এম এরশাদ উপস্থিত ছিলেন। এর আগে ৫ই জুন জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেটের সঙ্গে এই অর্থবিল উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী তার সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রীর ৭টি সুপারিশ গ্রহণ করে সরকারের আর্থিক প্রস্তাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনে আনীত অর্থবিল-২০১৪ সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। আজ পাস হবে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট। ১লা জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। গত ৩রা জুন বাজেট অধিবেশন শুরু হওয়ার পর ৫ই জুন সংসদে ২০১৪-১৫ অর্থবছরের জন্য ২ লাখ ৫০ হাজার ৫০৬ কো...
নূর হোসেনকে ফেরাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

নূর হোসেনকে ফেরাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী কলকাতায় ধৃত বাংলাদেশের বহু আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামী নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দিতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যাসিসটেন্ট কমিশনার অব পুলিশ (গোয়েন্দা বিভাগ) তথা অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের প্রধান অনীশ সরকার এই বিষয়টি নিয়ে মুঠো ফোনে জানান 'নূর হোসেনকে ফেরত দিতে বন্দি বিনিময় চুক্তি মোতাবেক আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও তৈরির কাজ চলছে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব বাংলাদেশের হাতে নূর হোসেনকে তুলে দেওয়া হবে'। উল্লেখ্য গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও বিশিষ্ট আইনজীবি চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক সহ সাতজনের অপহরণ ও খুনের ঘটনায় প্রধান আসামী নূর হোসেন সহ তিন জনকে গত ১৪ জুন কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা কৈখালি'...
রওশন এরশাদকে ভারত সফরের আমন্ত্রণ

রওশন এরশাদকে ভারত সফরের আমন্ত্রণ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। আজ দুপুর ১২টা থেকে প্রায় ২০ মিনিট সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে সুষমা স্বরাজের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন রওশন এরশাদ। বৈঠক শেষে রওশন এরশাদ জানান, দ্বি-পাক্ষিক বৈঠকে বিদ্যুৎ, তিস্তা এবং ছিটমহল নিয়ে আলোচনা হয়েছে। ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তারা সহযোগিতা প্রদান করে আসছে। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সুষমা। তিনি বলেন, দুই দেশের অমীংসিত অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পর্যয়ক্রমে এগুলোর সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন সুষমা স্বরাজ।এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে সংসদ ভবনের গেটে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রওশন এরশাদ। এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতার একান্ত সচিব গোলাম মসিহ, বিরোধী দলীয় চি...
শাহ আমানতে অর্ধকোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহ আমানতে অর্ধকোটি টাকার স্বর্ণ উদ্ধার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার (প্রায় ১ কেজি ১২০ গ্রাম) উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের যাত্রী মো. সোহেলের সাথে থাকা ব্যাগ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।স্বর্ণ উদ্ধারের কথা স্বীকার করে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, রাতে শারজাহ থেকে আসা যাত্রী বিমান থেকে নেমে যাওয়ার পর তার ব্যাগ স্ক্যানিং করে ভেতরে থাকা চার্জার ফ্যানের মধ্য থেকে বারগুলো উদ্ধার করা হয়। আনুমানিক ১ কেজি ১২০ গ্রাম ওজনের এসব স্বর্ণের মূল্য অর্ধকোটি টাকা বলে জানান তিনি।...
দায়িত্বে বহাল থাকছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

দায়িত্বে বহাল থাকছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
সিউলের সমুদ্র উপকূলে ফেরিডুবির দায় কাঁধে নিয়ে গত এপ্রিলে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং হং-ওয়ান। ওই ফেরি দুর্ঘটনায় প্রায় ৩০০ যাত্রী প্রাণ হারিয়েছিলেন। কিন্তু, দেশটির প্রেসিডেন্ট পার্ক জেউন-হাই আনুষ্ঠানিক এক ঘাষণায় বলেছেন, চুংকেই প্রধানমন্ত্রী পদে বহাল রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তকে ‘পীড়াদায়ক’ বলে মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সম্প্রতি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যে দুই জনকে তিনি মনোনীত করেছিলেন, তাতে বেশ বিতর্কের সৃষ্টি হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করতে বাধ্য হয় সরকার। অধিকাংশ স্কুল শিক্ষার্থীসহ মোট ৪৭৬ যাত্রী নিয়ে ফেরিটি গন্তব্যে যাওয়ার পথে ডুবে যায়। বহু স্কুল শিশুর সলিল সমাধি হয়। উদ্ধারকাজে সরকারের গড়িমসি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী চুং হং-ওয়ান। কিন্তু, শেষ পর্যন্ত সততা ও যোগ্যতার বিচার...
এএসপিকে শামীমের হুমকি, জিডি

এএসপিকে শামীমের হুমকি, জিডি

সংবাদ শিরোনাম, স্লাইড
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাল ভোট দিতে বাধা দেয়ায় দায়িত্ব পালনরত এএসপি বশির উদ্দিনকে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। এ ঘটনায় শঙ্কিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন তিনি। গতকাল উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের কাছে এএসপি বশিরউদ্দিন যখন এ ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তখন কেন্দ্রের বাইরে থেকে শামীম ওসমানের ক্যাডাররা ইশারায় ‘ভাল হবে না’ হুমকি দিচ্ছিলেন। এসব দৃশ্য দেখা গেছে টেলিভিশনের সচিত্র সংবাদে। শামীম ওসমানের হুমকির বিষয়ে এএসপি বশির উদ্দিন বলেন, মদনপুর ও ধামকুর ইউনিয়নের নিরাপত্তা ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলাম আমি। দায়িত্ব পালনের অংশ হিসেবে মদনপুর ইউনিয়নের কেওঢালা কেন্দ্রে যাই। সেখানে প্রিজাইডিং অফিসার ও পুলিশ ইনচার্জ আমাকে জানান, স্থানীয় সালাম চেয়ারম্যান (মদনপুর ইউনিয়ন) এসে বলেছেন, পুলিশের কেউ এখান থেকে মাথা নিয়ে যেতে পারবে না। যদি...
শনিবার ব্যাংক খোলা থাকবে

শনিবার ব্যাংক খোলা থাকবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে শনিবার দেশের সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে ৩০ জুন তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে। এছাড়া জুন মাসে জমা করা পে-অর্ডার, চেকসমূহ ৩০ জুনের মধ্যে নগদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।...
নিজামীর রায় আজ, নিরাপত্তা জোরদার

নিজামীর রায় আজ, নিরাপত্তা জোরদার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। নিজামীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৬টি অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। আজ ঘোষিত রায়ে মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ সাজার (মৃত্যুদণ্ড) আশা করছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। অন্যদিকে নিজামীকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার দাবি করেছেন তার আইনজীবীরা। উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি দশম রায় ঘোষণা এবং ট্রাইব্যুনাল-১ এর চতুর্থ। এই ট্রাইব্যুনাল এর আগে জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম ও দ...