Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

নিজামীর ফাঁসির রায়ে মীরসরাই উপজেলা আওয়ামীলীগের আনন্দ মিছিল

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামী’র ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল করেছে মীরসরাই উপজেলা আওয়ামীলীগ। ২৯শে অক্টোবর (বুধবার) দুপুরে রায় ঘোষনার পরই মীরসরাই উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে মহাসড়কে প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমানের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মীরা অংশগ্রহন করে। এসময় অন্যান্যের মাঝে আওয়ামীলীগ নেতা সিরাজ-উদ-দৌলা,শহীদুন্নবী, পৌর আ:লীগের সহ-সভাপতি মিয়া মো: হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক নুরুল আবছার সেলিম, কমিশনার শাখের আহম্মেদ রাজু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর ইসলাম রানা, যুগ্ন আহ্বায়ক এমরান হোসেন সোহেল, ফরহাদ হোসেন, মীরসরাই পৌর ছাত্রলীগ ও মীরসরাই কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহন করে। মিছিল শেষে উ...
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৩ নভেম্বর

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৩ নভেম্বর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের ৩য় অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শুরু হয়। মোট ১৪টি কার্যদিবসের ওই অধিবেশনে সরকারি বিল জমা পড়ে ১৪টি। এর মধ্যে পাঁচটি সরকারি বিল পাস হয়। এ বিলগুলোর মধ্যে বহুল আলোচিত সংবিধান (ষোড়শ সংশোধন) বিলও রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে এ বিল পাস হয়। এ ছাড়া তৃতীয় অধিবেশনে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ১৪৭ বিধিতে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।...
লিঙ্গবৈষম্য দূরীকরণে এগিয়েছে বাংলাদেশ

লিঙ্গবৈষম্য দূরীকরণে এগিয়েছে বাংলাদেশ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও সুযোগ বাড়ানোর মধ্য দিয়ে লিঙ্গবৈষম্য কমিয়ে এনেছে বাংলাদেশ। এমনকি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বের শীর্ষ দশেও উঠে এসেছে এ দেশটি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০১৪’-তে এ চিত্র ফুটে উঠেছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালের তুলনায় ২০১৪ সালে এসে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় সার্বিকভাবে বেশ ভালো উন্নতি করেছে বাংলাদেশ। ২০১৪ সালের এ সূচকে বিশ্বের ১৪২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৮তম স্থানে উঠে এসেছে। ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম এবং ২০১২ সালে ছিল ৮৬তম। লিঙ্গ অসমতা সূচক তৈরি করা হয়েছে চারটি ভিত্তির ওপর। বিষয়গুলো হচ্ছে স্বাস্থ্য এবং বেঁচে থাকা, শিক্ষায় অংশগ্রহণ, অর্থনৈতিক সুযোগ এবং রাজনীতিতে অংশগ্রহণ। প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক অংশগ্রহণ এবং সুযোগ, শিক্ষায় অর্জ...
দুর্নীতির দায়ে সরকারকে কাঠগড়ায় দাড়াতে হবে

দুর্নীতির দায়ে সরকারকে কাঠগড়ায় দাড়াতে হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সরকারের সব জায়গায় দুর্নীতি। একদিন এই দুর্নীতির দায়ে সরকারকে কাঠগড়ায় দাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে খুলনা ও বরিশালের উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি। তারা মানুষের বাড়ি ঘর দখল করছে। হামলা-মামলা করে সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছে। মতবিনিময় সভায় অংশ নেন বরিশালের ১৫ উপজেলার চেয়ারম্যান, ১৫ ভাইস-চেয়ারম্যান, ৪ পৌর মেয়র এবং খুলনার ১৮ মেয়র, ১৯ চেয়ারম্যান ও ২৪ ভাইস-চেয়ারম্যান। অন্যান্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার শাহজাহান ওমর প্রমুখ উপস্থিত ছিলে...
আলালসহ ৬ জন তিন দিনের রিমান্ডে

আলালসহ ৬ জন তিন দিনের রিমান্ডে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ছয় জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশে আবেদনের প্রেক্ষিতেরোববার ঢাকা মহানগর মূখ্য হাকিম আসাদুজ্জামান নূরের আদালেত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের আদালেত হাজির করে ১০ করে রিমান্ডে নেয়ার আবেদন করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শ (এসআই) নয়ন মিয়া। রোববার আটক ৬৩ নেতাকর্মীকে আদালতে হাজির করা হলেও মোয়াজ্জেম হোসেন আলালসহ সাতজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর মধ্যে ছয়জনকে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত। উল্লেখ্য, শনিবার সকালে লালমাটিয়ার বি ব্লকের মোয়াজ্জেম হোসেন আলালের বাসার নিচতলা থেকে যুবদলের ৬৩ নেতাকর্মীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।...
হাতিরঝিলে যুক্ত হচ্ছে গুলশান লেক : ৪’শ কোটি টাকার প্রকল্প

হাতিরঝিলে যুক্ত হচ্ছে গুলশান লেক : ৪’শ কোটি টাকার প্রকল্প

সংবাদ শিরোনাম, স্লাইড
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, হাতিরঝিল প্রকল্পকে গুলশান-বনানী লেকের সঙ্গে সংযোগ করা হবে। এজন্য গুলশান-বনানী লেকের উন্নয়নে ৪০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। হাতিরঝিলের পানি পরিশোধনের মাধ্যমে দুর্গন্ধমুক্ত করে গুলশান বনানী লেকের সঙ্গে সংযোগ কাজ সম্পন্ন করা হবে।রোববার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হাতিরঝিল প্রকল্প এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী নিজ হাতে ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। গণপূর্তমন্ত্রী বলেন, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে দৃষ্টিনন্দন এ প্রকল্প এলাকা পরিচ্ছন্ন রাখতে সরকারি ব্যবস্থা চালু আছে। হাতিরঝিলের পাশাপাশি অন্যান্য পার্কেও পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে মন্ত্রী জানান। মন্ত্রী জানান, গুলশান লেকে সংযোগ প্রকল্পটি রাজউক বাস্তবায়ন করবে। এ সময়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ব...
নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান এরশাদের

নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান এরশাদের

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নেতা কর্মীদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বসে থেকো না। সময় কম। আমি ঘুরে বেড়াচ্ছি। প্রতিটি মিনিট মূল্যবান। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে তোমাদের। জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়শল চিশতী, দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, নুরুল ইসলাম নুরু, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের ধূমঘাট হাজ্বী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ বারইয়ারহাট ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র। জানা যায়, আব্দুল্লাহ রোববার সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে সিএনজি যোগে বারইয়ারহাট যাচ্ছিল। ধূমঘাট উচ্চ বিদ্যালয় এলাকায় পিছন দিক থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান সিএনজিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। নিহত আব্দুল্লাহ উপজেলার ২ নং হিংগুলী ইউনিয়নের গনকছড়া গ্রামের নুর মোহাম্মদের পুত্র। মীরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় নিহত আব্দুল্লাহ’র লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত সিএনজি অটোরিক্সা থানায় নিয়ে আসা হয়েছে। তব...