১৮ ডিসেম্বর ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি
দুই দিনের সফরে আগামী ১৮ ডিসেম্বর ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তিনি ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন। সফরে দুই দেশের মধ্যে স্থল সীমানা চুক্তির (এলবিএ) ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। ১৮ ও ১৯ ডিসেম্বর তিনি দিল্লীতে অবস্থান করবেন।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গত সোমবার স্থল সীমানা চুক্তির বিলটি পাস করার জন্য সরকারকে দ্রুত সংবিধান সংশোধন করার তাগিদ দিয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে স্থল সীমানা নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
২০১১ সালে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের তৎকালীন ক্ষমতাসীন ইউপিএ সরকারের স্থল চুক্তি বিষয়ে অগ্রগতি হয়েছিল। এ সময় দুই দেশের মধ্যে ১৬১টি ছিটমহল বিনিময়ে আলোচনা অনেক দূর এগিয়েছিল। তখন সমঝোতা হয়েছিল স্থল সীমানা চুক্তির অধীনে ভারত ১১১টি ছিটমহল বাংলাদেশের কা...







